উদ্বোধনী ম্যাচে বিশাল জয়ে এশিয়া কাপ শুরু আফগানিস্তানের

২০২৫ এশিয়া কাপ টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচেই দাপট দেখালো আফগানিস্তান। হংকংকে ৯৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে রশিদ খানের দল।

আবুধাবিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৮৮ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় আফগানিস্তান। জবাবে পুরো ২০ ওভার খেললেও ৯ উইকেটে ৯৪ রানের বেশি করতে পারেনি হংকং।

১৮৯ রানের লক্ষ্য তাড়ায় ২২ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে হংকং। চার ব্যাটারের মধ্যে দুইজন হন রানআউট।

এরপর বাবর হায়াত আর অধিনায়ক ইয়াসিম মোর্তজাই যা একটু লড়াই করেছেন। বাবর ৪৩ বলে করেন ৩৯ রান। ইয়াসিমের ব্যাট থেকে আসে ২৬ বলে ১৬। বাকি ব্যাটারদের কেউ দুই অংকও ছুঁতে পারেননি।

গুলবাদিন নাইব মাত্র ৮ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। ফজলহক ফারুকি ২ উইকেট পান ১৬ রানের বিনিময়ে।

এর আগে সেদিকুল্লাহ অতল একটা প্রান্ত ধরে শেষ ওভার পর্যন্ত খেলে গেলেন, শেষদিকে নেমে ব্যাট হাতে ঝড় তুললেন আজমতউল্লাহ ওমরজাই। দুজনের ফিফটিতে ভর করে ৬ উইকেটে ১৮৮ রান তোলে আফগানিস্তান।

আবুধাবিতে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল আফগানরা। অতলের ব্যাটে শুরুটা ভালো হলেও এরপর টানা দুই ওভারে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। একটি ওভার হয় মেইডেনও।

ইনিংসের তৃতীয় ওভারে পেসার আয়ুশ শুক্লার প্রথম বলে ছক্কা হাঁকিয়ে পরের বলেই উইকেট দিয়ে আসেন রহমানুল্লাহ গুরবাজ (৫ বলে ৮)।

পরের ওভারে আতিক ইকবাল উইকেটরক্ষকের ক্যাচ বানান ইব্রাহিম জাদরানকে (৪ বলে ১)। ওই ওভারটি মেইডেন নেন হংকং পেসার। ২৬ রানে ২ উইকেট হারায় আফগানিস্তান। পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেট হারিয়ে মোটে ৪১ রান তুলতে পারে রশিদ খানের দল।

তৃতীয় উইকেটে অতল আর মোহাম্মদ নবি ৪১ বলে ৫১ রানের জুটি। ১০ ওভারে ২ উইকেটে ৭৭ রান তোলে আফগানিস্তান।

১১তম ওভারে বল হাতে নিয়েই প্রথম ডেলিভারিতে নবিকে শিকার করেন অফস্পিনার কিনচিত শাহ। ২৬ বলে ৩৩ করে ফেরেন নবি। নিজের দ্বিতীয় ওভারে গুলবাদিন নাইবকেও (৮ বলে ৫) তুলে নেন কিনচিত। একশর আগে (৯৫ রানে) ৪ উইকেট হারায় আফগানরা।

একটা প্রান্ত ধরে এগিয়ে চলা অতল ৪১ বলে ফিফটি পূরণ করেন। ক্রিজে এসেই ঝড় তোলেন আজমতউল্লাহ ওমরজাই। চার-ছক্কায় মাঠ মাতানো এই অলরাউন্ডারের ফিফটি আসে মাত্র ২০ বলে। ২১ বলে ২ চার আর ৫ ছক্কায় ৫৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি।

অতল ৫২ বলে ৭৩ রানে অপরাজিত থাকেন। ৬ চার আর ৩টি ছক্কায় সাজানো ছিল আফগান ওপেনারের ইনিংস।

হংকংয়ের কিনচিত শাহ আর আয়ুশ শুক্লা নেন দুটি করে উইকেট।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের