উড্ডয়নের ১২ মিনিটেই মাইলস্টোন স্কুলে আছড়ে পড়ে প্রশিক্ষণ বিমান

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়েছে বিমানবাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমান। উড্ডয়নের ১২ মিনিটের মাথায় বিধ্বস্ত হয় প্রশিক্ষণ বিমানটি।

সোমবার (২১ জুলাই) আইএসপিআর জানায়, প্রশিক্ষণ বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং ১টা ১৮ মিনিটে মাইলস্টোন স্কুলের একটি ভবনে গিয়ে বিধ্বস্ত হয়।

আইএসপিআরের তথ্যমতে, এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, আহত হয়েছেন ১৬৪ জন। আহত ও নিহতরা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তবে ফায়ার সার্ভিস ১৯ জন নিহতের তথ্য জানিয়েছে।

আইএসপিআরের দেওয়া হিসাব অনুযায়ী বিভিন্ন হাসপাতালে আহত ও নিহতের সংখ্যা
১. কুয়েত মৈত্রী হাসপাতালে আহত ৮, নিহত নেই।
২. জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহত ৭০, নিহত দুজন।
৩. ঢাকার সিএমএইচে আহত ১৪, নিহত ১১ জন।
৪. কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিহত দুজন, আহত কেউ ভর্তি নেই।
৫. উত্তরার লুবনা জেনারেল হাসপাতালে আহত ১১, নিহত দুজন।
৬. উত্তরা আধুনিক হাসপাতালে আহত ৬০, নিহত একজন।
৭. উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে আহত একজন, নিহত নেই।

এ ঘটনায় আগামীকাল মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের