ইসরায়েলে ১৪০ রকেট ছোড়ার দাবি হিজবুল্লাহর

ইসরায়েলকে লক্ষ্য করে অন্তত ১৪০টি রকেট নিক্ষেপ করেছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। এর আগে দক্ষিণ লেবাননে হামলা চালায় ইসরায়েল।

ইসরায়েলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, রকেট হামলার পর বেশ কিছু স্থানে আগুন ধরে যায়, যা নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় এয়ারক্রাফট।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, উত্তর ইসরায়েলকে লক্ষ্য করে লেবানন থেকে ছোড়া ১৪০ রকেট চিহ্নিত করা হয়েছে।

হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার প্রতিশোধ ও ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে এই রকেট হামলা চালানো হয়েছে।

সম্প্রতি দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার সংখ্যা বেড়েছে উল্লেখযোগ্য হারে। আশঙ্কা করা হচ্ছে, তাদের এমন অনড় অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে।

এদিকে গাজার সিভিল ডিফেন্স জানিয়েছে, গাজাজুড়ে ইসরায়েলি হামলায় ১৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এনিয়ে গত ৭ অক্টোবরের পর ইসরায়েলের হামলায় মোট ৪১ হাজার ২৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৫ হাজার ৫৫১ জন।

  • Related Posts

    দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

    দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অঞ্চলগুলো হলো- ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট।…

    Continue reading
    নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে: প্রধানমন্ত্রী

    সারাদেশে একযোগে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদ্‌যাপন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চেতনা আমাদের জাতীয় ঐক্য, সম্প্রীতি ও সহাবস্থানের ভিত্তিকে আরও শক্তিশালী করবে।…

    Continue reading

    দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

    দেশের ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

    নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে: প্রধানমন্ত্রী

    নজরুলের আদর্শ বৈষম্যহীন বাংলাদেশ গঠনে পথ দেখাবে: প্রধানমন্ত্রী

    রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত অন্তত ২৭

    রাশিয়ার ভয়াবহ হামলায় ইউক্রেনে নিহত অন্তত ২৭

    শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল

    শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চল

    গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

    গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

    আলজেরিয়াকে সহজেই হারিয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ড

    আলজেরিয়াকে সহজেই হারিয়ে শেষ ষোলোতে সুইজারল্যান্ড

    শেষ মুহূর্তের নাটকীয়তা, ক্রোয়েশিয়াকে বিদায় করে শেষ ষোলোয় পর্তুগাল

    শেষ মুহূর্তের নাটকীয়তা, ক্রোয়েশিয়াকে বিদায় করে শেষ ষোলোয় পর্তুগাল

    যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম চালু করলেন শাহরুখ খান

    রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : আবুল হায়াত

    রাজনীতি করলে অভিনয় ছেড়ে দেওয়া উচিত : আবুল হায়াত

    এফডিসিতে শুরু হয়েছে নির্বাচন, ভোট দেবেন ৫৭৩ শিল্পী

    এফডিসিতে শুরু হয়েছে নির্বাচন, ভোট দেবেন ৫৭৩ শিল্পী