ইসরায়েলে বাস স্টপে ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৪০

ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিব শহরের কাছে বাস স্টপে চলন্ত ট্রাক একটি বাসকে ধাক্কা দিলে একজন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

রোববার (২ অক্টোবর) সকালে তেল আবিবের উত্তরে গিলোট সামরিক ঘাঁটির কাছে এ দুর্ঘটনা ঘটে।

রোববার রাতে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা

ইসরায়েলের মেগান ডেভিড আদম (এমডিএ) জরুরি পরিষেবার বরাতে কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যমটি জানিয়েছে, রোববার সকাল ১০টা ৮ মিনিটে খবর আসে রামাত হাশারনের আহরন ইয়ারিভ বুলেভার্ডে একটি বাস স্টপে একটি দুর্ঘটনা ঘটেছে। এতে অনেক হতাহত হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছে আহতদের চিকিৎসা দেন প্যারামেডিকরা। আহতদের মধ্যে একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

দুর্ঘটনার কারণ স্পষ্টভাবে না জানা গেলেও পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে,  ট্রাকচালক যাত্রী নামানোর জন্য একই স্টেশনে থামানো একটি বাসকে ধাক্কা দেয়। এতে বাসের যাত্রীরা হতাহত হন। উদ্ধারকর্মীরা বলেছেন, ঘাতক ট্রাকের নিচে বেশ কয়েকজন আটকা পড়েন।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি এবং ভিডিওতে দেখা গেছে, বেশ কয়েকজন ট্রাকের নিচে চাপা পড়ে আছে। উদ্ধারকারীরা তাদের বের করে আনার চেষ্টা করছেন।  

প্যারামেডিক এলিয়র ইয়োসেফ বলেছিলেন, তিনি আটজনকে ট্রাকের নিচে আটকে পড়ে থাকতে দেখেছেন।

এদিকে ঘটনাটিকে সন্দেহভাজন ‘সন্ত্রাসী হামলা’ বলে বিবেচনা করছে ইসরায়েলের কর্তৃপক্ষ। ঘটনার পর পর পুলিশ এলাকাটি ঘিরে রাখে এবং নিরাপত্তা হেলিকপ্টার দিয়ে নজরদারি করা হয়।

তবে এটা পরিকল্পিত হামলা কিনা সে বিষয়ে তাৎক্ষণিক কিছু জানায়নি পুলিশ।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা