ইসরায়েলের ‘আগ্রাসন’ তুরস্ক ও পুরো বিশ্বের জন্য হুমকি: এরদোয়ান

সিরিয়া ও লেবাননে ইসরায়েলের হামলা এখন এমন পর্যায়ে পৌঁছেছে যা তুরস্কের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে। ইসরায়েলের আগ্রাসন পুরো বিশ্বের জন্যই বিপদ এবং তা বন্ধ করা জরুরি বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। বুধবার (১০ জুন) এরদোয়ান এই মন্তব্য করেছেন বলে সংবাদ প্রকাশ করে দ্য জেরুজালেম পোস্ট এবং ডন।

গাজা, ইরান ও লেবাননে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযানের কড়া সমালোচক ন্যাটোর সদস্য দেশ তুরস্ক। আঙ্কারা এর মধ্যেই ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করেছে এবং আন্তর্জাতিক আদালতে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

এরদোয়ান বলেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার নেটওয়ার্কের সহিংস কার্যক্রম লেবানন ও সিরিয়াকে এমন অবস্থায় নিয়ে গেছে যে তা এখন তুরস্ককেও প্রভাবিত করছে। তিনি দাবি করেন, তুরস্কের নিরাপত্তা ওই দুই দেশের স্থিতিশীলতার সঙ্গে যুক্ত।

তিনি আরও অভিযোগ করেন, ইসরায়েল আফ্রিকার দেশগুলো ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে অস্থিরতা তৈরির চেষ্টা করছে এবং সাইপ্রাস দ্বীপে বিভাজন উসকে দিচ্ছে।

এরদোয়ান বলেন, যাদের আকাঙ্ক্ষা তাদের আকারের চেয়ে অনেক বড় তারা ইসরায়েলের বিশৃঙ্খলার নৌকায় উঠে পড়েছে এবং পূর্ব ভূমধ্যসাগরে কিছু অবাস্তব স্বপ্নের পেছনে ছুটছে।

তিনি সতর্ক করে বলেন, কেউ যদি পূর্ব ভূমধ্যসাগরে তুরস্ক বা তুর্কি সাইপ্রিয়টদের অধিকার লঙ্ঘন করে তাহলে আঙ্কারার প্রতিক্রিয়া হবে খুব স্পষ্ট এবং খুব কঠোর।

তিনি বিশ্ব নেতাদের ইসরায়েলের বিরুদ্ধে আরও স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা ইসরায়েলকে আরও উৎসাহিত করছে।

অন্যদিকে, নেতানিয়াহু এক্স (টুইটার) পোস্টে এরদোয়ানের বক্তব্যের তীব্র সমালোচনা করে তাকে ইহুদিবিদ্বেষী স্বৈরশাসক বলে আখ্যা দেন এবং অভিযোগ করেন যে তিনি কুর্দিদের বিরুদ্ধে সহিংসতা চালাচ্ছেন ও রাজনৈতিক বিরোধীদের দমন করছেন।

নেতানিয়াহু আরও বলেন, ইসরায়েল ও আইডিএফ ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে দৃঢ়ভাবে কাজ চালিয়ে যাবে। এর কারণ তারা মধ্যপ্রাচ্য ও বিশ্বের জন্য হুমকি।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী