ইরানে হামলার সমাপ্তি ঘোষণা, অভিযানের শেষে যা বলল ইসরাইল

ইরানে ইসরাইলের হামলার সমাপ্তি ঘোষণা করেছেন দেশটির প্রতিরক্ষাবাহিনীর (আইডিএফ) মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি। এক বিবৃতিতে এটি নিশ্চিত করেছেন এই ইসরাইলি কর্মকর্তা। একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি আরও ‘ভুল’ করে, তাহলে ইসরাইল তার জবাব দেবে।

শনিবার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

ভিডিও বিবৃতিতে আইডিএফ মুখপাত্র বলেন, ‘আমি এখন নিশ্চিত করতে পারি যে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে আমরা পাল্টা প্রতিশোধমূলক হামলা শেষ করেছি। হামলার লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে।’  

এতে আরও বলা হয়, ‘আমরা ইরানে সামরিক লক্ষ্যবস্তুতে ও সুনির্দিষ্ট স্থানে হামলা চালিয়েছি। ইসরাইল রাষ্ট্রের তাৎক্ষণিক হুমকিকে ব্যর্থ করে দিয়েছি। ইসরাইল প্রতিরক্ষা বাহিনী তার মিশন পূরণ করেছে’।

ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরাইল যদি ইরানে হামলা চালায়, তাহলে পাল্টা প্রতিক্রিয়া জানানো হবে বলেছিল তেহরান। এবার আইডিএফ বলছে, ইসরাইল পুনরায় আক্রান্ত হলে জবাব দিতে বাধ্য থাকবে তেল আবিব।

‘ইরানের শাসকগোষ্ঠী যদি একটি নতুন করে হামলার ভুল সিদ্ধান্ত নেয়, আমরা প্রতিক্রিয়া জানাতে বাধ্য হব’।

ইসরাইলি এই শীর্ষকর্তার আরও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ‘আমাদের বার্তা স্পষ্ট। যারা ইসরাইল রাষ্ট্রকে হুমকি দেয় এবং এই অঞ্চলটিকে আরও বৃহত্তর উত্তেজনার দিকে টেনে আনতে চায়। তাদের জন্য একটি ভারি মূল্য দিতে হবে। আমরা আজ প্রমাণ করেছি যে, আমাদের ক্ষমতা এবং সিদ্ধান্তমূলকভাবে কাজ করার সংকল্প উভয়ই রয়েছে।  আমরা অপরাধ দমন এবং প্রতিরক্ষা সুরক্ষায় ইসরাইল রাষ্ট্র এবং ইসরাইলের জনগণকে রক্ষা করার জন্য প্রস্তুত’।

  • Related Posts

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী, সৃজনশীল ও দায়িত্ববান মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর। তিনি বলেন, প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার…

    Continue reading
    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হোয়াইট হাউজ জানিয়েছে, ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তানে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেছেন, ইরানিরা আলোচনা করতে…

    Continue reading

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    মেরিল-প্রথম আলো পুরস্কার: ২৭তম আসরে তারকাখচিত জাঁকালো আয়োজন

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, সন্ধান চলছে নাহিদার

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা