ইয়েমেনে হুথিদের স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ইয়েমেনে হুথিদের স্থাপনায় বেশ কিছু হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বি-২ বোমারু বিমান দিয়ে এই হামলা চালানো হয়। মার্কিন প্রতিরক্ষা প্রধান এ তথ্য জানিয়েছেন।

প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ইউএস এয়ার ফোর্সের বি-২ স্টিলথ বোমারু বিমান পাঁচটি ভূগর্ভস্থ অস্ত্রাগারে কার্যকর হামলা পরিচালনা করেছে।

অস্টিন বলেন, হুথিদের এমন স্থাপনায় হামলা চালানো হয়েছে যেখান থেকে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটি।

এদিকে ইসরায়েলকে সতর্ক করেছেন ইরানের বিপ্লবী গার্ডের (আইআরজিসি) প্রধান জেনারেল হোসেইন সালামি। ইরানের সম্পদকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হলে বা হামলা হলে আরও প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

গত ১ অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছেন যে তারাও পাল্টা হামলা চালাবে। এর প্রেক্ষিতেই কঠোর হুঁশিয়ারি দিলেন হোসেইন সালামি।

তিনি ইসরায়েলকে উদ্দেশ করে বলেন, আপনারা যদি ভুল করেন এবং আমাদের কোনো লক্ষ্যবস্তুতে আক্রমণ করেন, কোনো অঞ্চলে হোক বা ইরান হোক, আমরা আপনাদের কঠোর ভাবে আঘাত করবো। গত মাসে ইসরায়েলি বিমান হামলায় লেবাননে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহসহ আইআরজিসির এক জেনারেলও নিহত হন। তার শেষকৃত্যে অংশ নিয়ে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দেন হোসেইন সালামি।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি