আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

সাভারের আশুলিয়ায় কানাডিয়ান মালিকানাধীন একটি তৈরি পোশাক কারখানার এক ঊর্ধ্বতন কর্মকর্তার অপসারণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে নবীনগর-চন্দ্রা সড়কে প্রায় তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে ওই এলাকার গোল্ডেন অ্যাক্টিভওয়্যার বাংলাদেশ লিমিটেডের (গ্যাব) শ্রমিকরা সড়ক অবরোধ করেন।

বিক্ষোভরত শ্রমিকরা জানান, কয়েকদিন আগে বেশ কয়েকটি দাবিতে আন্দোলন করেছে কারখানার শ্রমিকরা। পরে মালিকপক্ষ সব দাবি মেনে নিলে কাজে যোগ দেয়। কিন্তু কিছুদিন অতিবাহিত হওয়ার পর কারখানা কর্তৃপক্ষ তাদের অঙ্গীকার ভঙ্গ করে। প্রথম দিকে কারখানার কান্ট্রি ডিরেক্টর তাইজুল ইসলামকে অপসারণ করা হলেও পরে কর্তৃপক্ষ আবার তাকে কারখানায় যোগদান করায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, আমাদের দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল কান্ট্রি ডিরেক্টর তাইজুল ইসলামের অপসারণ ও টিফিন বিল বৃদ্ধি করে বেতনের সঙ্গে সংযুক্ত করা। এসব দাবি মেনে নিয়েছিল কারখানা কর্তৃপক্ষ। কিন্তু পরে কারখানা কর্তৃপক্ষ আবারও তাইজুল ইসলামকে যোগদান করিয়েছে। এছাড়া টিফিন বিলও বেতনের সঙ্গে সংযুক্ত করা হয়নি। যে কারণে শ্রমিকরা আবার সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি সম্ভব হয়নি।

ঘটনাস্থলে উপস্থিত শিল্পপুলিশ-১ এর সহকারী পুলিশ সুপার মহিউদ্দিন মিরাজ বলেন, আমরা ঘটনাস্থলে। খুব ঝামেলায় আছি। পরে বিস্তারিত জানানো হবে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প