ইন্দোনেশিয়ায় স্কুল ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৬, এখনো নিখোঁজ ২৭ শিক্ষার্থী

ইন্দোনেশিয়ায় একটি ইসলামিক বোর্ডিং স্কুল ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। এর আগের দিন পর্যন্ত সংখ্যাটি ছিল ১৬ জন। রোববার (৫ অক্টোবর) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য জানিয়েছে।

এ ঘটনায় এখনো ২৭ জন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। তাদের বেশিরভাগের বয়স ১৩ থেকে ১৯ বছরের মধ্যে। নিখোঁজদের মরদেহ উদ্ধারে টানা সপ্তমদিনের মতো অভিযান চলছে।

গত সোমবার (২৯ সেপ্টেম্বর) পূর্ব জাভা প্রদেশের সিদোয়ারজো শহরের আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলে এ দুর্ঘটনা ঘটে। দুপুরের নামাজ চলাকালে ভবনের ভিত্তি ওপরের তলায় চলমান নির্মাণকাজের চাপ সামলাতে না পেরে ধসে পড়ে এবং শতাধিক কিশোর শিক্ষার্থীর ওপর ভেঙে পড়ে।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ক্রেন দিয়ে ধ্বংসস্তূপ সরানো হচ্ছে। এখন পর্যন্ত প্রায় ৬০ শতাংশ উদ্ধারকাজ সম্পন্ন হয়েছে। সোমবারের মধ্যে সব ধ্বংসস্তূপ সরানো শেষ হবে বলে আশা করা হচ্ছে।

শুক্রবার থেকে শিক্ষার্থীদের অভিভাবকের অনুমতি নিয়ে ভারী যন্ত্রপাতি ব্যবহার শুরু হয়। তার আগে উদ্ধারকর্মীরা সুড়ঙ্গ কেটে শিক্ষার্থীদের নাম ধরে ডাকছিলেন এবং সেন্সর দিয়ে প্রাণের চিহ্ন খুঁজছিলেন। তবে কোনো সাড়া মেলেনি।

আল খোজিনি স্থানীয়ভাবে ‘পেসানত্রেন’ বা ইসলামিক বোর্ডিং স্কুল নামে পরিচিত। ইন্দোনেশিয়া বিশ্বের সর্ববৃহৎ মুসলিম জনগোষ্ঠীর দেশ। সরকারি হিসাব অনুসারে, দেশটিতে প্রায় ৪২ হাজার ইসলামিক বোর্ডিং স্কুলে ৭০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছে।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প