ইন্দোনেশিয়ায় স্কুলের খাবার খেয়ে অসুস্থ শত শত শিশু

ইন্দোনেশিয়ায় সরকারের বিনামূল্যে স্কুল খাবার কর্মসূচির আওতায় খাবার খেয়ে এই সপ্তাহেই অন্তত এক হাজার ১৭১ শিশু অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ।

এই পুষ্টিকর খাবার কর্মসূচি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ানতোর একটি অন্যতম উদ্যোগ, যার লক্ষ্য ৮ কোটি শিক্ষার্থীকে প্রতিদিন বিনামূল্যে পুষ্টিকর মধ্যাহ্নভোজ সরবরাহ করা।

কিন্তু সাম্প্রতিক সময়ে পরপর বেশ কয়েকটি খাদ্যে বিষক্রিয়ার ঘটনা এই কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছে। গত সপ্তাহেই পশ্চিম জাভা ও মধ্য সুলাওয়েসিতে ৮০০ শিক্ষার্থী অসুস্থ হয়।

এই সপ্তাহের আক্রান্তরা যে খাবার খেয়েছিল, তার মধ্যে ছিল সয়াসস দেওয়া মুরগির মাংস, ভাজা টোফু, সবজি ও ফলমূল। পূর্ববর্তী কিছু ঘটনার সঙ্গে পচা সস বা ফ্রাই করা হাঙ্গর মাছের মতো উপাদান জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।

সরকারের পক্ষ থেকে সমন্বয় মন্ত্রী মুহাইমিন ইস্কান্দার জানিয়েছেন, এই কর্মসূচি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই।”

এদিকে বেসরকারি সংগঠনগুলো বলছে, এই কর্মসূচি স্থগিত করা উচিত, কারণ তা শিশুদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলছে।

এই ঘটনার পর দেশজুড়ে স্কুলে বিতরণ করা খাবারের মান ও তদারকি নিয়ে প্রশ্ন উঠেছে।

বিশেষজ্ঞরা বলছেন, যেকোনো রাষ্ট্রীয় খাদ্য কর্মসূচিতে গুণগত মান রক্ষা করা না গেলে তা উল্টো জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে উঠতে পারে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের