ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় সুলাওয়েসি দ্বীপে ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (১৬ জুন) আঘাত হানা এই ভূমিকম্পে বেশ কিছু এলাকায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

শক্তিশালী এই কম্পনে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে আট বছর আগে ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে বিধ্বস্ত হওয়া পালু শহরের মানুষ নতুন করে বড় বিপদের আশঙ্কায় ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পালু শহর থেকে প্রায় ৪৩ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার। মূল ভূকম্পনের পর বেশ কয়েকটি আফটারশক বা অনুকম্পন অনুভূত হয়, যার মধ্যে সবচেয়ে শক্তিশালীটির মাত্রা ছিল ৫ দশমিক ২।

প্রায় চার লাখ মানুষের শহর এবং মধ্য সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালুর বাসিন্দারা তীব্র কম্পন অনুভূত হতেই খোলা জায়গায় ছুটে যান। নিরাপত্তার স্বার্থে বেশ কয়েকটি হাসপাতাল থেকে রোগীদের বাইরে নিয়ে আসা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় গণমাধ্যমে আসা ছবিতে দেখা গেছে, বেশ কিছু ভবনের ছাদ আংশিক ধসে পড়েছে, দেয়াল ফেটে গেছে এবং রাস্তাঘাটে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ক্ষয়ক্ষতি, সম্ভাব্য হতাহত এবং বাস্তুচ্যুত মানুষের তথ্য এখনো সংগ্রহ করা হচ্ছে।

পালু শহরের একটি চার তারকা হোটেলের জেনারেল ম্যানেজার এফেন্দি নাতালি বলেন, আমরা হোটেলের সব অতিথিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি। ভূমিকম্পের সময় সবাই আতঙ্কিত হয়ে পড়েছিলেন, যা খুবই স্বাভাবিক। তবে সবাই নিরাপদ আছেন। তিনি আরও জানান, তার হোটেলের সামান্য ক্ষতি হয়েছে।

ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় উপকূলীয় এলাকার বাসিন্দারা নিরাপদ দূরত্বে সরে যান। তবে ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ু ও ভূপ্রকৃতিবিদ্যা সংস্থা (বিএমকেজি) জানিয়েছে, এই ভূমিকম্পে সুনামির কোনো আশঙ্কা নেই। তবে পরবর্তী অনুকম্পন বা আফটারশক অব্যাহত থাকতে পারে বলে তারা সতর্ক করেছে।

মুহতার আহমদ নামের পালু শহরের এক বাসিন্দা বলেন, ভূমিকম্পের ঝাঁকুনি অত্যন্ত শক্তিশালী ছিল। আমরা আগের ভূমিকম্পের ট্রমা এখনো কাটিয়ে উঠতে পারিনি। তাই আফটারশকের ভয়ে আমরা ঘরের বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছি।

ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম একটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল। বেশ কয়েকটি টেকটোনিক ফল্ট লাইনের ওপর অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।

২০১৮ সালে পালু শহরে ৭ দশমিক ৫ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল। সে সময় তিন মিটার উঁচু সুনামি এবং মাটির তরলীকরণ প্রক্রিয়ার কারণে পুরো এলাকা মাটির নিচে তলিয়ে যায়। ওই বিপর্যয়ে চার হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। এ ছাড়া ২০২১ সালের জানুয়ারিতে সুলাওয়েসির মামুজু শহরের কাছে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে অন্তত ১০০ জন নিহত হন।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প