ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪, ধ্বংসাবশেষে চাপা পড়েছেন অনেকে

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার কাছে দুটি ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪ জন হয়েছে এবং কয়েক ডজন আহত হয়েছেন। এখনও ধ্বংসাবশেষে আটকে আছেন অনেকে।

সোমবার (২৭ এপ্রিল) গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে। জাকার্তা সংলগ্ন বেকাসি শহরের রেল স্টেশনে একটি কমিউটার লাইন ট্রেন এবং একটি দূরপাল্লার ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। কমিউটার লাইন অপারেটরের মুখপাত্র করিনা আমান্ডা রয়টার্স বার্তা সংস্থাকে এসব জানান। 

মঙ্গলবার ভোরে জরুরী কর্মীরা ঘটনাস্থলে সক্রিয়ভাবে কাজ করছিলেন, একজন কর্মকর্তা একটি বার্তা সংস্থাকে বলেছেন যে দুর্ঘটনার ধ্বংসাবশেষে অন্তত চারজন জীবিত আটকা পড়েছেন।

হতাহতের চূড়ান্ত সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি এবং আটকে পড়া বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধারের জন্য তৎপরতা চলছে, কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে, স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে বেকাসি তিমুর স্টেশনের কাছে যাত্রীদের মেডিকেল ট্রলিতে দেখা গেছে এবং অন্য ছবিতে উদ্ধারকারীদের ট্রেনের ধ্বংসাবশেষ থেকে লোকজনকে বের করতে দেখা গেছে।

ইন্দোনেশিয়ার প্রতিনিধি পরিষদের ডেপুটি স্পিকার সুফমি দাসকো আহমদের মতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি জাকার্তা থেকে প্রায় ২৫ কিলোমিটার (১৫.৫ মাইল) দূরে অবস্থিত ঘটনাস্থলটি পরিদর্শন করেছেন।

ইন্দোনেশিয়ার গণপরিবহন ব্যবস্থায় সাধারণত দুর্ঘটনার হার অনেক বেশি, যার আংশিক কারণ হলো পুরোনো অবকাঠামো এবং দুর্বল রক্ষণাবেক্ষণ।

২০২৪ সালের জানুয়ারিতে, চিকালেংকার একটি ধানক্ষেতে দুটি ট্রেনের সংঘর্ষে বেশ কয়েকজন নিহত এবং আরও কয়েক ডজন আহত হন।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী