ইতিহাস গড়লেন এশিয়ার প্রথম এমিজয়ী আনা

এশিয়ার কেউ প্রথম এমি জিতলেন, গড়লেন ইতিহাস। সেই ইতিহাসের মহানায়িকা হিসেবে নাম লেখালেন জাপানী অভিনেত্রী আনা সাওয়াই। হুলুতে দেখানো ‘শোগান’ সিরিজ এমনই আলোচনার জন্ম দিয়েছিল যে, এবারের এমিতে সেটি জিতে নিয়েছিল ২৫টি মনোনয়ন। জিতল ১৮টি। তার মধ্যে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন আনা। সেরা অভিনেতা হিরোউকি সানাডা।

গতকাল রোববার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারের মঞ্চে ৭৬তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস নিতে উঠে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন আনা। তিনি বলেন, ‘আমার নাম ঘোষণা করার আগেই আমি কাঁদতে শুরু করি। নামটা শোনার পর পুরো এলোমেলো হয়ে গিয়েছিলাম।’ পরিবারকে ধন্যবাদ জানিয়ে ৩২ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘আমার ওপর আস্থা রেখে চরিত্রটি করার সুযোগ দেওয়ায় ধন্যবাদ। এটি আমার জীবনের সেরা কাজ হয়ে থাকবে।’ এ ছাড়া তিনি ধন্যবাদ দেন টেলিভিশন অ্যাকাডেমি, সিরিজের নির্মাতা র‌্যাচেল কন্ডো ও জাস্টিন মার্কসকে।

মায়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে আনা বলেন, ‘মা, তোমাকে ভালোবাসি। তোমার কারণেই আজ আমি এখানে। তুমি আমাকে আত্মসংযম ও সুখেদুঃখে নিস্পৃহতার আদর্শ শিখিয়েছিলে। সে কারণে আমি মারিকো চরিত্রটি ধারণ করতে পেরেছি।’ ‘শোগান’ সিরিজে তাডা মারিকো নামে এক রহস্যময়ীর চরিত্রে অভিনয় করেছেন আনা সাওয়াই। চরিত্র প্রসঙ্গে পিপল ম্যাগাজিনকে তিনি বলেছিলেন, ‘যখন শুটিং শেষ করি, ভেবেছিলাম শেষ, এই চরিত্র ভুলে যাব। কারণ পরদিন আমাকে অন্য একটি ছবির কাজ শুরু করতে হবে। যখন আমরা ‘শোগান’-এর প্রচারণা শুরু করলাম, মনে হলো তখনও আমি চরিত্রটায় ডুবে আছি। কারণ কোনো দৃশ্য বা চরিত্রটি কিছু বলতে শুরু করলেই আমার চোখে জল এসে যাচ্ছিল।’

এমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানের আগে ভোগ ম্যাগাজিনকে আনা বলেন, ‘ছবিটার শুটিং শেষ হওয়ার পর মাকে একটা উপহার দেব ভেবেছিলাম। কারণ তিনি আমাকে এই পেশায় আসার অনুমতি দিয়েছিলেন। আমি তার জন্য একটা আংটি কিনে রেখেছিলাম। নিজের জন্য কিনতে পারিনি, কারণ জিনিসটা বেশ দামি। দামি জিনিসটা আমি গুরুত্বপূর্ণ ওই মানুষটিকেই দিতে চেয়েছিলাম।’

আনা অভিনীত ‘শোগান’ পেয়েছে সেরা ড্রামা, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা অভিনেত্রীর পুরস্কার। এ ছাড়া সেরা অতিথি চরিত্রসহ মোট ১৮টি পুরস্কার। এর আগে ২০১৯ সালে এই পুরস্কারে ৩২টি মনোনয়ন পেয়েছিল ‘গেম অব থ্রোনস’। ‘শোগান’ ১৭ শতকের গৃহযুদ্ধ চলাকালীন জাপানের গল্প তুলে ধরেছে।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান