ইতিহাস গড়ছে দেবের খাদান, চার দিনে আয় ৪.৩০ কোটি

গত শুক্রবার পশ্চিবঙ্গে একসঙ্গে মুক্তি পেয়েছ ভিন্ন স্বাদের ৪টি বাংলা ছবি। এই চারটি ছবির মধ্যে বক্স অফিসের লড়াইয়ে এগিয়ে রয়েছে দেব-ইধিকা-বরখা-যিশু অভিনীত খাদান। 

মুক্তির পরই বক্স অফিসে খাদান ঝড় তোলে। রায়গঞ্জে তো রাত দুইটার সময়ও শো ছিল হাউজফুল। অনেক দিন পর পুরোনো ছন্দে ফিরেই ইন্ডাস্ট্রির ‘রাজার রাজা’ হয়ে উঠেছেন দেব। চারদিনে ৪.৩০ কোটি আয় করেছে খাদান ছবি। 

সিনেমার প্রচারেও ছিল অভিনবত্ব। বাসে করে বেঙ্গল ট্যুর করেছেন খাদানের কলাকুশলীরা। শহরের বিভিন্নপ্রান্তে ঘুরে ছবির প্রচার সেরেছে টিম খাদান। 

বেঙ্গল ট্যুরে বহু ভক্তদের সেলফি তোলার আবদার মিটিয়েছেন দেব। খুদে ভক্তদের বুকে আগলেও নিয়েছেন অভিনেতা। তার এই ব্যবহার বারবার দিল জিতে নেয় অনুরাগীদের। খাদানের প্রচারেও ধরা পড়েছে সেই একই চিত্র।

ছবিটি মুক্তির একদিন আগে অগ্রিম টিকিট বুকিংয়ের অপশন বন্ধ! তা দেখে তো দেব ভক্তরা চিন্তিত হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের কাছে ক্ষমা চেয়ে দক্ষিণ কলকাতার একটি হলে অগ্রিম বুকিংয়ের অপশন খুলে দেওয়ার ব্যবস্থা করেন দেব।

মুহূর্তে টিকিট বিক্রির গ্রাফ ছিল চোখে পড়ার মতো। বাকিটা তো ইতিহাস। দেবের সাফল্যে নাম না করে তাকে খোঁচা মেরেছেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। সন্তান, চালচিত্র, ৫নং স্বপ্নময় লেনের বক্স অফিস কালেকশন খাদানের কাছে সত্যিই ফিকে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের