ইউরেনিয়াম ও ক্ষেপণাস্ত্র জাতীয় সম্পদ হিসেবে রক্ষা করবে ইরান মোজতবা খামেনির বার্তা

পারমাণবিক ও ক্ষেপণাস্ত্রসহ সব কৌশলগত সক্ষমতাকে জাতীয় সম্পদ হিসেবে রক্ষা করবে ইরান। বুধবার (২৯ এপ্রিল) লিখিত এক বার্তায় ইরানের ইসলামিক সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা সায়্যেদ মোজতবা খামেনি এমন বিবৃতি দিয়েছেন।

তাসনিম নিউজ এজেন্সির তথ্য মতে, জাতীয় পারস্য উপসাগর দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় মোজতবা খামেনি বলেন, দেশের ভেতরে ও বাইরে থাকা ৯ কোটি ইরানি জনগণ ন্যানো, বায়ো, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তিসহ সব বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অর্জনকে জাতীয় সম্পদ হিসেবে দেখে এবং সেগুলো নিজেদের সীমান্তের মতোই রক্ষা করবে।

তিনি আরও বলেন, ইরান পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করবে এবং শত্রুদের দ্বারা এই গুরুত্বপূর্ণ জলপথের অপব্যবহার বন্ধ করবে।

মোজতবা খামেনি তার বক্তব্যে পারস্য উপসাগরকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত ও অর্থনৈতিক সম্পদ হিসেবে উল্লেখ করেন যা হরমুজ প্রণালির মাধ্যমে বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ রুট তৈরি করেছে।

তিনি দাবি করেন, ইতিহাস জুড়ে ইউরোপীয় ও মার্কিন শক্তিগুলো এই অঞ্চলে হস্তক্ষেপ করেছে এবং সাম্প্রতিক সময়েও যুক্তরাষ্ট্রের আগ্রাসী কর্মকাণ্ড এই অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করেছে।

ইরানই পারস্য উপসাগরের সবচেয়ে বড় উপকূলের মালিক হিসেবে স্বাধীনতা রক্ষায় সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, অতীতে পর্তুগিজ ও ডাচ ঔপনিবেশিক শক্তি এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ ইতিহাসে গুরুত্বপূর্ণ।

খামেনি দাবি করেন, সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র তাদের পরিকল্পনায় পরাজিত হয়েছে এবং পারস্য উপসাগর অঞ্চলে একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে।

সবশেষে তিনি জোর দিয়ে বলেন, ইরান ও পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর ভবিষ্যৎ অভিন্ন এবং এই অঞ্চলের নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করতে নতুন ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলা হবে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী