ইউক্রেন যুদ্ধে লড়তে রাশিয়ায় সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

রাশিয়ার হয়ে ইউক্রেনের সেনাদের বিরুদ্ধে লড়াই করতে উত্তর কোরিয়া সেনা পাঠানো শুরু করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া।

শুক্রবার এই ব্যাপারে কথা বলতে একটি নিরাপত্তা বৈঠক ডেকেছেন দক্ষিণের প্রেসিডেন্ট ইয়ুন সুক ইয়ুল। সেখানে সেনাপ্রধানসহ উচ্চপদস্থ সব কর্মকর্তা উপস্থিত থাকার কথা আছে।

দেশটির গোয়েন্দা সংস্থা দাবি করেছে, যুদ্ধ করতে উত্তরের ১ হাজার ২০০ সেনা ইতোমধ্যে রাশিয়ায় পৌঁছেছেন। সামনে আরও যাবে। সবমিলিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিতে পারে ১২ হাজার কোরিয়ান সেনা।

রাশিয়াকে উত্তর কোরিয়া মিসাইলসহ অন্যান্য যুদ্ধাস্ত্র দিয়েছে। যার প্রমাণ ইউক্রেনের পোলটাভা অঞ্চল থেকে পাওয়া মিসাইলের ধ্বংসাবশেষ থেকে মিলেছে। এবার তারা সরাসরি সেনা পাঠাতে যাচ্ছে।

রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে বিদ্যমান সম্পর্ক গত কয়েকমাসে আরও গভীর হয়েছে। গত সপ্তাহে উত্তরের প্রেসিডেন্ট কিম জং উন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্মদিনে শুভেচ্ছা জানান। শুভেচ্ছাবার্তায় পুতিনকে ‘সবচেয়ে কাছের সহযোদ্ধা’ হিসেবেও অভিহিত করেন তিনি।

এদিকে ইউক্রেনের গোয়েন্দারা জানিয়েছেন, রাশিয়া শুধুমাত্র উত্তর কোরিয়ান সেনাদের নিয়ে একটি ইউনিট গঠনের পরিকল্পনা করছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কয়েকদিন আগে জানান, গোয়েন্দা সূত্রে তারা জানতে পেরেছেন উত্তর কোরিয়ার ১০ হাজার সেনা যুদ্ধে যোগ দিতে পারে। এরপরই এমন তথ্য জানাল দক্ষিণ কোরিয়া।

  • Related Posts

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) ভোর…

    Continue reading
    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বে দেশটির একটি প্রতিনিধি দল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছাতে পারে। পাকিস্তানের কয়েকটি সরকারি সূত্র আল-জাজিরাকে এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্যমতে, যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে…

    Continue reading

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    চট্টগ্রামে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২১

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    রাতে পাকিস্তানে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল, বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    যুদ্ধে সমর্থন পেতে স্পেনকে ন্যাটো থেকে সরানোসহ যা যা করতে চান ট্রাম্প

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    ইরানের শক্তিশালী ‘জাতীয় ঐক্য’ শত্রুপক্ষের জন্য বড় ‘ধাক্কা’মোজতবা খামেনির বার্তা

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    সিলেটে টানা চারদিন ভারী বর্ষণের পূর্বাভাস

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    এশিয়ান গেমস বাছাই নারী হকিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    অ্যাকশন ঝড়ে ফিরছেন শাহরুখ, উন্মাদনায় ‘কিং’

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    মারা গেছেন ক্যানসার আক্রান্ত অভিনেতা তারিকুজ্জামান তপন

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    নিউ ইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছর পূর্তী অনুষ্ঠান সেপ্টেম্বরে

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

    রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত