ইউক্রেনে দ্রুত অগ্রসর হচ্ছে রুশ বাহিনী

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনী দ্রুত অগ্রসর হচ্ছে। গত এক মাসে সেখানের বিশাল একটি অংশ দখলে নিয়েছে রাশিয়া। ২০২২ সালে ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর ক্রমেই ইউক্রেনে একের পর এক অঞ্চল দখলে নেয় দেশটি। যদিও এসব অঞ্চল ফিরে পেতে মরিয়া ইউক্রেন।

রাশিয়া ও ইক্রেন যুদ্ধ এরই মধ্যে বিপজ্জনক ধাপে প্রবেশ করেছে। কারণ রাশিয়ার অভ্যন্তরে হামলার ক্ষেত্রে পশ্চিমা দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমোদন পেয়েছে ইউক্রেন, যা এরই মধ্যে ব্যবহারও করা হয়েছে। অন্যদিকে এর জবাবে ইউক্রেনে অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা শুরু করেছে রাশিয়া।

তাছাড়া পশ্চিমাদের দাবি, ইউক্রেনে রাশিয়ার পক্ষে যুদ্ধ করার জন্য হাজার হাজার সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া।

রুশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইউক্রেনে অঞ্চল দখলের ক্ষেত্রে সাপ্তাহিক ও মাসিক লক্ষ্য নির্ধারণ করেছে রাশিয়া।

বলা হয়েছে, গত এক সপ্তাহে রুশ সেনাবাহিনী ইউক্রেনের ২৩৫ বর্গ কিলোমিটার দখল করেছেন।

তাছাড়া নভেম্বরে রাশিয়ান বাহিনী দখল করেছে ৬০০ বর্গকিলোমিটার।

  • Related Posts

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    রাজধানীর মিরপুরে আগুন লাগা বহুতল বাণিজ্যিক ভবনের ছাদে এখনো কয়েকজন আটকে আছেন। ফায়ার সার্ভিসের টিটিএল ব্যবহার করে তাদের উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। সোমবার (৯ মার্চ) দুপুর ২টা ৪৭ মিনিটে ফায়ার…

    Continue reading
    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত ১১তলা একটি বাণিজ্যিক ভবনের ৩ তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট কাজ করছে। সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে আগুন লাগার খবর…

    Continue reading

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    রাজশাহীর বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    টি-টোয়েন্টি ফের বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    ৪৯ বছরেও আকর্ষণীয় থাকার রহস্য ফাঁস করলেন মৌ

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    কুয়েত প্রবাসীদের জন্য বাংলাদেশ দূতাবাসের বিশেষ নির্দেশনা

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব: ১০ দিনে শাহজালালে ৩২০ ফ্লাইট বাতিল

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি

    নারীর ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান রাষ্ট্রপতি