ইউক্রেনজুড়ে বড় ধরনের হামলা রাশিয়ার, নিহত ৬

ইউক্রেনজুড়ে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এতে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ইউক্রেনের পক্ষে থেকে জানানো হয়েছে, রাশিয়া এক রাতেই ৬২০টিরও বেশি ড্রোন এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছে। তারা আরও প্যাট্রিয়ট বিমান-প্রতিরক্ষা ব্যবস্থা পাওয়ার জন্য একটি চুক্তির কাছাকাছি পৌঁছেছে বলেও জানানো হয়েছে। খবর এএফপির।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক ভাষণে বলেন, রাশিয়ানরা আমাদের দেশের বিরুদ্ধে তাদের সন্ত্রাসী কৌশল ব্যবহার করে চলেছে। এক শহর থেকে অন্য শহরে, এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে আঘাত হানছে তারা।

মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধবিরতি আলোচনা স্থগিত হওয়ার পর গত কয়েক মাসে মস্কো বিমান হামলা জোরদার করেছে।জেলেনস্কি ইরানের তৈরি ড্রোনের কথা উল্লেখ করে বলেন, ২৬টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৫৯৭টি আক্রমণাত্মক ড্রোন উৎক্ষেপণ করা হয়েছে, যার মধ্যে অর্ধেকেরও বেশি ছিল ‘শাহেদ’।

ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে যে, তারা ৩১৯টি শাহেদ ড্রোন এবং ২৫টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তবে একটি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ২০টি ড্রোন পাঁচটি স্থানে আঘাত হেনেছে বলেও জানানো হয়।

জেলেনস্কি বলেন, পূর্ব ও দক্ষিণের সম্মুখ সারির অনেক দূরে দক্ষিণ-পশ্চিম চেরনিভতসি অঞ্চলে হামলায় কমপক্ষে দুইজন নিহত এবং ২০ জন আহত হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পশ্চিমে অবস্থিত লভিভ শহরে ১২ জন আহত হয়েছেন। এছাড়া পূর্বের দিনিপ্রোপেত্রোভস্কে দুইজন এবং খারকিভে তিনজন আহত হয়েছেন।

স্থানীয় প্রসিকিউটর অফিস জানিয়েছে, রাশিয়া উত্তর-পূর্ব সুমি অঞ্চলে বেসামরিকদের বাড়িতে দুটি বোমা ফেলেছে। এতে দুজন নিহত হয়েছে।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল