ইংল্যান্ডের বিপক্ষে ১৪২ বছরের পুরনো নজির ফিরিয়ে পাকিস্তানের ইতিহাস

সাজিক খান, নোমান আলী, জাহিদ মাহমুদ ও আগা সালমান; এই চার স্পিনারই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে বল করেছেন। এমন না যে একাদশে কোনো পেসার ছিল না- আমের জামাল থাকলেও তাকে বল হাতে নিতে হয়নি। তাতে রাওয়ালপিণ্ডিতে ১৪২ বছরের পুরনো এক নজির ফিরিয়ে এনেছে পাকিস্তান।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ইংল্যান্ড প্রথম ইনিংসে ২৬৭ রান করার পথে ৬৮.২ ওভার ব্যাট করেছে। সব কটি ওভারই করেছেন পাকিস্তানের স্পিনাররা। এরমধ্যে ৫৭.২ ওভার করেছেন সাজিদ ও নোমান আলী। শুরুর দিকে টানা ৪২ ওভার হাত ঘুরিয়েছেন তারা। জাহিদ ১০ ও আগা সালমান করেছেন মাত্র ১ ওভার।

টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে স্পিনারদের সব কটি ওভার করার এই নজির আছে আর মাত্র একটি, ১৮৮২ সালে প্রথম বারের মতো ওই ঘটনা ঘটিয়েছিল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিপক্ষে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে জোয়ে পালমার ও এডউইন ইভান্স করেছিলেন ১১৫ ওভার।

১৮৮২ সালের ওই ঘটনা যখন ঘটেছিল, তখন ওভার গণনা করা হতো ৪ বলে। ৬ বলের ওভার-যামানায় পাকিস্তানই প্রথম এমন ঘটনার নজির দেখাল।

১৪২ বছরের পুরনো নজির ফেরানোর দিনে অলি পোপ, জো রুট ও হ্যারি ব্রুকরা ব্যর্থ হয়েছেন। তবে রান পেয়েছেন জ্যাক ক্রলি (২৯), বেন ডাকেট (৫২), জেমি স্মিথ (৮৯) ও গুস অ্যাটকিন্সনরা (৩৯)। ১২৮ রানে ৬ উইকেট নিয়েছেন সাজিদ, নোমানের শিকার ৩। একটি উইকেট নেন জাহিদ মাহমুদ।

জবাব দিতে নেমে এক সেশন ব্যাট করে ৩ উইকেটে ৭৩ রান করে পাকিস্তান। পাকিস্তান এখনও পিছিয়ে ১৯৪ রানে। আবদুল্লাহ শফিক ১৪, সাইম আয়ুব ১৯ ও কামরান গুলাম ৩ রান করে আউট হয়েছেন। ১৬ রান করে নিয়ে শান মাসুদ ও সৌদ শাকিল অপরাজিত আছেন।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী