ইংল্যান্ডকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

ইংল্যান্ডকে উড়িয়ে সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক

প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নামা ইংল্যান্ডকে মাত্র ২৪.৩ ওভারে ১৩১ রানে গুটিয়ে দেয় প্রোটিয়ারা, এরপর এইডেন মারক্রামের ঝোড়ো ব্যাটিংয়ে সহজে জিতে যায় প্রোটিয়ারা।

টসে জিতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড। লিডসের হেডিংলিতে শুরুটা ঝলমলে হলেও একের পর এক উইকেট হারিয়ে ২৪.৩ ওভারে মাত্র ১৩১ রানে অলআউট হয় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৫৪ রান করেন জেমি স্মিথ। দক্ষিণ আফ্রিকার হয়ে কেশব মাহারাজ ২২ রানে ৪ উইকেট ও উইয়ান মুল্ডার ৩৩ রানে ৩ উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে মাত্র ২০.৫ ওভারেই লক্ষ্য ছুঁয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। ওপেনার এইডেন মারক্রাম ২৩ বলে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে দ্রুততম ফিফটি তুলে নেন এবং শেষ পর্যন্ত ৮৬ রান করেন। তার সাথে ১২১ রানের উদ্বোধনী জুটি গড়েন রায়ান রিকেলটন।

পুরো ম্যাচে মোট ২৭২টি বল খেলা হয়েছে- যা ওয়ানডে ম্যাচের জন্য অবিশ্বাস্যভাবে কম। ইংল্যান্ডের ব্যাটারদের দায়সারা শট ও প্রোটিয়াদের দুর্দান্ত বোলিং- বিশ্বের এক নম্বর মাহারাজের নিয়ন্ত্রিত স্পিনে তাদের কোনো জবাব মেলেনি। বরং, ইংল্যান্ড ব্যাটারদের বেশ ক্লান্তই মনে হয়েছে।

  • Related Posts

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আবুল কাশেম ফজলুল হক শুধু কৃষক সমাজের নেতা ছিলেন না, তিনি ছিলেন অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা। তার সংবেদনশীলতা, মমতা ও রাজনৈতিক আপসহীনতা তাকে সর্বভারতীয় রাজনীতির উচ্চ…

    Continue reading
    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    সারাদেশে গত কয়েক দিনের তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টির সঙ্গে ধেয়ে আসা কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৪ জন। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেলের মধ্যে দেশের উত্তর…

    Continue reading

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    দেশের বাইরে শুটিংয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম, ঈদে আসছে বিশেষ চমক

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    মিশরে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী মেলা ও পিঠা উৎসব

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেকের সভা