রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

রাজশাহীর গোদাগাড়ীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষের জেরে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে বুধবার (৩ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

স্থানীয় ও দলীয় সূত্র জানায়, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের ডাক দেয় পৌর বিএনপির দুটি গ্রুপ। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুপুরে দুই পক্ষের কর্মীরা মুখোমুখি হলে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় গ্রুপের অন্তত চারজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

পৌর বিএনপির সভাপতি মজিবুর রহমান বলেন, ‌‘দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সমাবেশের জন্য আমরা তিন তারিখে অনুমতি নিয়েছি। কিন্তু অন্য গ্রুপ আমাদের পরে একই স্থানে সমাবেশের অনুমতি নিয়েছে। একই স্থানে প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।’

অন্যদিকে পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া রুলু বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি নেওয়া হয়। অন্য গ্রুপ একই জায়গা নির্ধারণ করায় গণ্ডগোলের সৃষ্টি হয়েছে। এতে আমাদের কর্মীরাও আহত হয়েছেন।’

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোদাগাড়ী পৌর এলাকার দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশের ঘোষণা দেয় বিএনপির দুই গ্রুপ। একই স্থানে সমাবেশ ঘিরে উত্তেজনা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আশঙ্কায় উপজেলা প্রশাসন দ্রুত আইনশৃঙ্খলা কমিটির জরুরি সভা আহ্বান করে। সভার সিদ্ধান্ত মোতাবেক গোদাগাড়ী পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। সভায় বিএনপির উভয় গ্রুপের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ বলেন, একই স্থানে দুই গ্রুপ কর্মসূচি ঘোষণা করায় সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রশাসন ১৪৪ ধারা জারি করা হয়েছে।

তবে সাধারণ মানুষ যাতে দৈনন্দিন জীবনে কোনো ভোগান্তিতে না পড়েন, সেদিকে নজর রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।

  • Related Posts

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    মোস্তাফিজুর রহমানকে ইন্ডিয়ান প্রিমিয়ার (আইপিএল) লিগ থেকে বাদ দেওয়ায় নিরাপত্তা ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি বাংলাদেশ দলের। সবশেষ গত বছরের নভেম্বরে ঘরের মাঠে আয়াল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটাই ছিল…

    Continue reading
    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বলিউড তারকা অক্ষয় কুমার অভিনীত হরর-কমেডি ‘ভূত বাংলা’ বক্স অফিসে ভূতুড়ে ঝড় তুলেছে। মুক্তির মাত্র ৯ দিনেই সিনেমাটি ১০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলেছে, যা নিয়ে দারুণ উচ্ছ্বাস দেখা যাচ্ছে দর্শক…

    Continue reading

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    ১৪৬ দিন পর টি-টোয়েন্টিতে ফিরছে বাংলাদেশ

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    বক্স অফিসে অক্ষয়ের ভূতুড়ে ঝড়, ১০০ কোটির মাইলফলক

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    মালদ্বীপে ৩৫ বোতল মদসহ বাংলাদেশি আটক, ফেরত পাঠানোর প্রস্তুতি

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    অখণ্ড ভারতের অবিসংবাদিত নেতা ছিলেন এ কে ফজলুল হক: প্রধানমন্ত্রী

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    ফের পাকিস্তানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, বসবেন আঞ্চলিক আলোচনায়

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    হোটেলের বাইরে গুলি, বন্দুকধারী ট্রাম্পের এত কাছে গেলেন কীভাবে?

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    কুড়িগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৬

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ব্রোঞ্জ জয়ী নারী কাবাডি দলকে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার

    ২৪ দিন নিখোঁজ থাকার পর খোঁজ মিলেছে নির্মাতার