আইনি জটিলতায় সুহানা

নেটফ্লিক্সের ‘দ্য আর্চিস’ সিনেমার অভিনেত্রী সুহানা খান আইনি জটিলতায় জড়িয়েছেন। বলিউড মেগাস্টার শাহরুখ খান কন্যা সুহানা ভারতের আলিবাগে একটি জমি কেনা নিয়ে সমস্যায় পড়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, প্রায় ১৩ কোটি রুপি দিয়ে একটি জমি কিনেছিলেন সুহানা। যে জমির মালিকানা রয়েছে ভারতীয় প্রশাসনের কাছে।

জানা যায়, ওই জমি কেবল কৃষকদের কৃষিকাজের জন্য। কিন্তু সুহানা বলছেন, তিন বোন— অঞ্জলি, রেখা ও প্রিয়ার থেকে এ জমি কিনেছেন তিনি। তাদের জমিটি বাবা-মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া ছিল।

এদিকে জমি কেনার পর প্রায় ৭৮ লাখ রুপি দিয়ে ইতিমধ্যে জমির স্ট্যাম্প ডিউটি শেষ করেছেন সুহানা। জমির নথিতে অবশ্য সুহানাকে দেখানো হয়েছে একজন কৃষক হিসেবে।

জমি নিয়ে দ্বিমত তৈরি হওয়ায় প্রকৃত সত্য কী, তা জানতে শুরু হয়েছে তদন্ত। খুব শিগগিরই এর রিপোর্ট পেশ করবে তদন্ত কমিটি।

প্রসঙ্গত, নেটফ্লিক্সের ‘দ্য আর্চিস’ সিনেমার পর ‘কিং’ সিনেমা দিয়ে বলিউডে পা রাখবেন সুহানা খান। সিনেমায় রয়েছেন মেগাস্টার বাবা শাহরুখ খানও। নতুন সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন দুজনই। তবে জমি কেনা জটিলতা নিয়ে এখনও কোনো অফিশিয়াল মন্তব্য প্রকাশ করেননি তারা।

  • Related Posts

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। এ লক্ষ্যে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা…

    Continue reading
    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোনালাপে এ সহযোগিতা চান…

    Continue reading

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    ৯ জেলায় বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টার সাক্ষাৎ

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    হামলায় বিরতির মধ্যেই ইরান যুদ্ধ নিয়ে আলোচনা চলছে: ট্রাম্প

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ইরান যুদ্ধ নিয়ে যে বার্তা দিলেন নেতানিয়াহু

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    আজাদ কাশ্মীরে পাকিস্তানি বাহিনীর গুলিতে নিহত ৩০

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, নিহত ১৩

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    ধুনটে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!

    বিশ্বকাপ ও বড় টুর্নামেন্ট ট্রাম্পের আত্মীয়ের হাতে তুলে দিচ্ছে ফিফা!