ইংলিশ কারাবাও কাপে ৫ গোলের রোমাঞ্চকর ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

ইংলিশ কারাবাও কাপের চতুর্থ রাউন্ডে ব্রাইটনকে ৩-২ গোলে হারিয়েছে লিভারপুল। শ্বাসরুদ্ধকর জয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে অলরেডরা।

বুধবার ঘরের মাঠ অ্যামেক্স স্টেডিয়ামে দুর্দান্ত খেলেছে ব্রাইটন। প্রথমার্ধে লিভারপুলকে গোলশূন্য রাখে স্বাগতিকরা, গোল করতে পারেনি নিজেরাও। তবে দ্বিতীয়ার্ধে আর লিভারপুলকে গোল দেওয়া থেকে বিরত রাখতে পারেনি ব্রাইটন।

বিরতি থেকে এসেই গোল করেন লিভারপুলের কোডি গাকফো। ৪৬ মিনিটে প্রথম গোলের পর ৬৩ মিনিটে আরও একটি গোল করেন নেদারল্যান্ডসের এই ফরোয়ার্ড। এতে ২-০ গোলে এগিয়ে যায় লিভারপুল।

৮১ মিনিটে এক গোল শোধ করে ব্রাইটন। সিমন আদিনগ্রার গোলে ব্যবধান দাঁড়ায় ২-১।

৪ মিনিট পরই ফের ব্যবধান বাড়ায় লিভারপুল। এবার গোল করেন লুইস দিয়াজ। কলম্বিয়ার এই তারকার গোলে ৩-১ গোলে এগিয়ে যায় লিভারপুল।

৯০ মিনিটে আরও একটি গোল করে ব্রাইটন। এতে ব্যবধান কমে ৩-২ তে আসে।

কারাবাও কাপের ইতিহাসে সর্বোচ্চ ১০বার চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল। সর্বশেষ গত মৌসুমে চেলসিকে হারিয়ে শিরোপা জিতেছিল অলরেডরা।

  • Related Posts

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের কয়েকটি শ্রেণিকক্ষ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি শিশুশিক্ষার্থীদের সঙ্গে একান্তে কথা বলেন এবং তাদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দেন। শনিবার (২৫…

    Continue reading
    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের পর দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বৈঠক শেষে দেওয়া এক বিবৃতিতে আরাগচি জানান, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে যুদ্ধবিরতি সংক্রান্ত সর্বশেষ…

    Continue reading

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শিশুদের চিত্রাঙ্কনে অটোগ্রাফ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    শাহবাজ-মুনিরের সঙ্গে আরাগচির বৈঠক, যুদ্ধ বন্ধে ‘মতামত’ জানাল ইরান

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    তনু হত্যা মামলা তিন দিনের রিমান্ড শেষে কারাগারে সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    সিরিজ জিততে শ্রীলঙ্কাকে ২১৪ রানের লক্ষ্য দিলো বাংলাদেশের মেয়েরা 

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    যুক্তরাষ্ট্রে আরেক বাংলাদেশি শিক্ষার্থী নাহিদাও মারা গেছেন

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    আলোচনায় অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে আরও ৩৩ শিশু ভর্তি

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স

    এমবাপেকে নিয়ে দুশ্চিন্তায় রিয়াল ও ফ্রান্স