আল্লু-দীপিকার সিনেমায় বলিউড বাদশার চমক

দক্ষিণী নির্মাতা অ্যাটলি, স্টাইল আইকন আল্লু অর্জুন এবং বলিউড তারকা দীপিকা পাড়ুকোন-এই তিন নাম একসঙ্গে এলেই তা বড় কিছুর ইঙ্গিত দেয়। আর এবার সেই ইঙ্গিত আরও জোরালো হলো আসন্ন সিনেমা ‘রাকা’-কে ঘিরে।

ব্যাপক গুঞ্জন উঠেছে, সিনেমাটিতে বিশেষ উপস্থিতিতে দেখা যেতে পারে বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানকে। যদিও বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ইন্ডাস্ট্রির বিভিন্ন সূত্র বলছে-একটি গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে এরই মধ্যে সম্মতি দিয়েছেন এই সুপারস্টার।

পরিচালক অ্যাটলির সঙ্গে ‘জওয়ান’ সিনেমা কাজ করার পর থেকেই শাহরুখ খানের সঙ্গে তার সুসম্পর্ক তৈরি হয়েছে। সেই সূত্র ধরেই ‘রাকা’য় শাহরুখের যুক্ত হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে বলে মনে করছেন অনেকে। পাশাপাশি, আল্লু অর্জুনের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করার সম্ভাবনাও বাড়তি উত্তেজনা তৈরি করেছে ভক্তদের মধ্যে।

উল্লেখ্য, ‘জওয়ান’ সিনেমায় আল্লু অর্জুনের একটি ক্যামিও করার কথা থাকলেও ‘পুষ্পা ২’র ব্যস্ততার কারণে তা সম্ভব হয়নি। এবার ‘রাকা’য় শাহরুখের উপস্থিতির মাধ্যমে সেই অপূর্ণতা পূরণ হতে পারে বলেই ধারণা করা হচ্ছে।

এদিকে আল্লু অর্জুনের জন্মদিনে প্রকাশ্যে আসা সিনেমাটির প্রথম পোস্টার এরই মধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। রহস্যময় ও ভয়ঙ্কর লুকে দেখা গেছে তাকে, যা সিনেমাটির প্রতি কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। এমনকি শাহরুখ খান নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটির প্রশংসা করেছেন।

তারকাবহুল এ সিনেমায় আরও দেখা যেতে পারে রাশমিকা মান্দানা, ম্রুণাল ঠাকুর এবং জাহ্নবী কাপুরকে। প্রায় ৭০০ কোটির বিশাল বাজেটে নির্মিত সিনেমাটি প্রযোজনা করছে ‘সান পিকচার্চ’।

জানা গেছে, খুব শিগগিরই মুম্বাইয়ে শুরু হবে সিনেমাটির পরবর্তী শিডিউলের শুটিং। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের শেষের দিকে সিনেমাটি মুক্তির জন্য প্রস্তুত করা হবে।

সব মিলিয়ে, ‘রাকা’ ঘিরে এখন থেকেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। আর যদি সত্যিই শাহরুখ খানের ক্যামিও নিশ্চিত হয়, তবে এটি হতে পারে ভারতীয় সিনেমার অন্যতম বড় আকর্ষণীয় সংযোজন।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী