আর যেন স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এদেশের ছাত্র শ্রমিক জনতা জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ করে দিয়েছে। এখন ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপযোগী করে তুলতে হবে এই দেশকে, আর যেন কোনো স্বৈরাচারের পুনরাবৃত্তি না ঘটে এজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

বৃহস্পতিবার বিকালে সিরাজগঞ্জের হার্ডপয়েন্টে ৭ দিনব্যাপী সমাজ উন্নয়নমূলক ক্যাম্প ৭ম জাতীয় কমডেকার উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় একথা বলেন তিনি।

স্কাউট জীবনের স্মৃতিচারণ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘৭ম কমডেকায় অংশগ্রহণকারীরা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে স্থানীয় জনগণের কল্যাণে জনস্বাস্থ্য, স্যানিটেশন নিশ্চিতকরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কাজে নিয়োজিত থাকবে। জনকল্যাণমূলক কর্মসূচি পালনে বাংলাদেশ সরকার সব সময় স্কাউটের পাশে থাকবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব ও ৭ম জাতীয় কমডেকা সাংগঠনিক কমিটির সভাপতি এম সিরাজ উদ্দিন মিয়া, বাংলাদেশ স্কাউটস অ্যাডহক কমিটির সদস্য সচিব ও কমডেকা প্রধান মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, সদস্য এবং কারিগরি ও মাদ্রাসাশিক্ষা বোর্ডের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম।

বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং এ স্লোগানে শুরু হওয়া ৭ম জাতীয় কমডেকার সমাপনি হবে ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার। এবারের কমডেকায় অংশ নিয়ে ৪ হাজার রোভার স্কাউট সদস্যসহ ৬ হাজার স্কাউটস। কমডেকা আকর্ষণীয় করে রাখতে সেবা সমূহ, মঞ্চায়ন ও স্মৃতির সিঁড়ি, নামে শিক্ষণীয়, বৈচিত্র্যময় ও চ্যালেঞ্জিং কর্মকাণ্ড রাখা হয়েছে।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল