আর্সেনালে গিওকেরেসের প্রথম গোল, বড় জয় গানারদের

আর্সেনালের নতুন স্ট্রাইকার ভিক্টর গিওকেরেস প্রথমবারের মতো গোলের দেখা পেলেন। প্রাক-মৌসুমের শেষ ম্যাচে অ্যাথলেটিক ক্লাবকে ৩-০ গোলে হারাল মিকেল আর্তেতার দল।

আগের সপ্তাহে ভিয়ারিয়ালের বিপক্ষে প্রথম একাদশে নেমেও গোলহীন ছিলেন গিওকেরেসের। দলও হেরেছিল। তবে ৬৩.৫ মিলিয়ন পাউন্ডে যোগ দেওয়া সুইডিশ ফরোয়ার্ড দ্বিতীয়বার এমিরেটসে নেমেই গোলের দেখা পেয়ে গেছেন।

৩৪ মিনিটে মার্টিন জুবিমেন্ডির নিখুঁত ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করে নিজের ট্রেডমার্ক উদযাপন দেখালেন গিওকেরেসের, যা দেখে উল্লাসে মেতে ওঠে স্বাগতিক সমর্থকরা।

তার গোলের দুই মিনিটের মধ্যেই বাড়ল ব্যবধান। চমৎকার লিংক-আপে গিওকেরেস বল বাড়ালেন ডেকলান রাইসকে, যিনি সামনে পাঠালেন মার্টিনেলিকে। গোলরক্ষক সিমন পজিশন ছেড়ে বেরিয়ে আসায় সুযোগ পান সাকা, আর সহজ ট্যাপ-ইনে জালের দেখা পান ইংলিশ উইঙ্গার।

দ্বিতীয়ার্ধে ননি মাদুয়েকে নামালেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন গিওকেরেস। বল কন্ট্রোলে শক্তি, নিখুঁত টাচ ও সতীর্থদের সঙ্গে ধারাবাহিক সমন্বয়ে কয়েকটি সুযোগ তৈরি করেন তিনি। মাদুয়েকের ক্রসে হেডে গোলের কাছাকাছি গিয়েও সিমনের দুর্দান্ত সেভে বঞ্চিত হন। ৭০ মিনিটে কাই হাভার্টজের বদলি হয়ে মাঠ ছাড়েন এই স্ট্রাইকার।

শেষ দিকে আরও এক গোল আর্সেনালের। ৮২ মিনিটে মাঝমাঠ থেকে বল কন্ট্রোল করে দারুণ দৌড়ে বক্সে ঢুকে হাভার্টজ তৃতীয় গোলটি করেন নিচু শটে, যা জালে জড়ায় সিমনের নাগালের বাইরে দিয়ে। ফলে ৩-০ গোলের এই জয় দিয়ে প্রাক-মৌসুম শেষ করে আর্সেনাল।

  • Related Posts

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হবে। এ অধিবেশনে আমন্ত্রিত অতিথিদের প্রবেশের জন্য সংসদ ভবনের মনিপুরীপাড়া গেট (৬ নম্বর গেট), বকুলতলা গেট (১২ নম্বর গেট)…

    Continue reading
    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি ইরানের, আহত শতাধিক সেনাকুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় অন্তত ১০০ জন মার্কিন সেনা আহত হয়েছে। বুধবার ( ১১ মার্চ)…

    Continue reading

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রবেশ ও পার্কিং নিয়ে নির্দেশনা পুলিশের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা, শতাধিক সেনা আহতের দাবি ইরানের

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    ক্যানসারের পর নতুন রোগ, আতঙ্কে দিন কাটছে দীপিকার

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    দেশের সব বিভাগে হালকা বৃষ্টির আভাস

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    ইরানের ১৬টি মাইন স্থাপনকারী নৌযান ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    রাজধানীতে গার্মেন্টস ব্যবসায়ীর বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    চ্যাম্পিয়ন্স লিগ আতালান্তার জালে বায়ার্নের ৬ গোল

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    হলিউডের ‘ঘোস্টবাস্টার্স’ তারকা মারা গেছেন

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল

    মালদ্বীপে প্রবাসী অধিকার পরিষদের ইফতার মাহফিল