আর্থিক কেলেঙ্কারির মামলায় বিপাকে অভিনেত্রী তামান্না ভাটিয়া

ভারতের আলোচিত অভিনেত্রী তামান্না ভাটিয়া। অভিনয়গুণে দর্শকহৃদয়ে বেশ ভালোভাবে জায়গা করে নিয়েছেন তিনি।এরইমধ্যে চলতি বছরের এপ্রিলে মহারাষ্ট্র সাইবার সেল তলব করে তাকে। এবার এলো নতুন খবর। আর্থিক কেলেঙ্কারির মামলায় ইডির প্রশ্নের মুখোমুখি হয়েছেন এ অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) গুয়াহাটিতে ইডি দপ্তরে হাজিরা দেন অভিনেত্রী। এইচপিজেড টোকেন মোবাইল অ্যাপের বিরুদ্ধে উঠা আর্থিক দুর্নীতির মামলায় নাম জড়ানোয় বিপাকে পড়েছেন এ দক্ষিণী অভিনেত্রী।

অভিযোগ উঠেছে, এই মোবাইল অ্যাপের পক্ষে প্রচার এবং এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তামান্না। এ কারণেই ইডির দপ্তরে তলব করা হয়েছে তাকে।

এর আগে একবার মোবাইল স্ট্রিমিং অ্যাপের সঙ্গে নাম জড়িয়েছিল তামান্নার। তখন মহারাষ্ট্রের সাইবার সেল থেকে ডাকা হয়েছিল এই তারকাকে।

মোবাইল ফোন ব্যবহারকারীদের মধ্যে ‘ফায়ার প্লে’ নামের একটি অবৈধ স্ট্রিমিং অ্যাপ বর্তমান সময়ে খুবই জনপ্রিয়। অ্যাপটিতে কোনো ধরনের মাসিক চার্জ ছাড়াই মাত্র ৫০০ টাকা প্রদান করলেই এর মাধ্যমে জনপ্রিয় বিভিন্ন সিরিজ ও সিনেমা দেখা যায়। এ অ্যাপটিতেই অবৈধভাবে আইপিএল দেখানো হচ্ছিল। সেটির প্রচারণা করতে গিয়েই বিপাকে পড়েন সঞ্জয় দত্ত ও তামান্না ভাটিয়া।

সূত্রের খবর, ভায়াকম ১৮-এর পক্ষ থেকে এ ব্যাপারে অভিযোগ আনা হয়। সংস্থাটির মতে, ফায়ার প্লে নামের অ্যাপটি অবৈধভাবে আইপিএলের স্ট্রিমিং করছে। আইপিএলের স্বত্ত্ব যেহেতু ভায়াকমের কেনা, এ জন্য প্রতিষ্ঠানটির ব্যাপক ক্ষতি হচ্ছে। তাই ‘ফায়ার প্লে’ অ্যাপটিতে যুক্ত প্রতিটি মানুষের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী