আরিয়ানের সিরিজে শাহরুখ-আমির, ট্রেলারেই ঝড়

অবশেষে প্রকাশ পেল শাহরুখ খানের ছেলে আরিয়ান খান পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘দ্য বিডস অব বলিউড’-এর ট্রেলার। আর এই ট্রেলার দেখেই নেটদুনিয়ায় হইচই পড়ে গেছে। মাত্র সাড়ে তিন মিনিটের এই ট্রেলারে উঠে এসেছে বলিউডের অজানা অন্ধকার দিক। সঙ্গে আছে আবেগ, উত্তেজনা, গান আর বেশ কিছু চমকপ্রদ উপস্থিতি।

এই সিরিজের মূল গল্প ঘুরে দাঁড়াতে চাওয়া এক নতুন মুখ ‘আসমান’-এর জীবন নিয়ে। সে বাইরের জগৎ থেকে বলিউডে এসে নিজের জায়গা তৈরি করতে চায়। তার পথ সহজ নয়, বরং নানা জটিলতা, ব্যর্থতা আর পারিবারিক টানাপোড়েনে ভরা।

কিন্তু ট্রেলারের সবচেয়ে বড় চমক হিসেবে ধরা দিয়েছেন শাহরুখ খান ও আমির খান। তাদের সঙ্গে আছেন ‘বাহুবলী’খ্যাত নির্মাতা আর রাজামৌলিও। শাহরুখকে দেখা গেল এক অন্য রূপে, খোলামেলা ভাষায় কথা বলতে। আমির ও রাজামৌলির সংক্ষিপ্ত দৃশ্যও দর্শকদের রোমাঞ্চিত করেছে।

এছাড়া করণ জোহরকে দেখা গেল ভয় ধরানো এক চরিত্রে। আছেন ববি দেওলও। সবমিলিয়ে, ট্রেলার যেন আগুন ধরিয়ে দিল।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই দর্শকদের প্রতিক্রিয়া উপচে পড়ছে। কেউ বলছেন, ‘এটাই হতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় সিরিজ।’ কেউ আবার লিখেছেন, ‘আরিয়ান একেবারেই নতুন ধরনের গল্প এনেছেন, সাহস দেখিয়েছেন।’

একজন লিখেছেন, ‘বলিউডের অন্ধকার দিক নিয়ে এমনভাবে আগে কেউ বলার সাহস দেখায়নি।’ আরেকজন মজা করে লেখেন, ‘শাহরুখ ও আমির খান একসঙ্গে! এটা তো সিনেমা নয়, ইতিহাস!’

এই সিরিজে আরও আছেন দিশা পাটানি। তার লুক ও অভিনয় নিয়েও প্রশংসা করছেন দর্শকরা।

সব মিলিয়ে, ‘দ্য বিডস অব বলিউড’ এখন দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সিরিজটি মুক্তি পাবে ১৮ সেপ্টেম্বর, নেটফ্লিক্সে।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের