আরিফিন শুভ সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন ঐশী

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। গত ২০ জুলাই স্ত্রী অর্পিতার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়েছে তার। দীর্ঘ সাড়ে ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন তিনি। প্রিয় নায়কের এমন খবরে ব্যথিত হন ভক্তরা। বিচ্ছেদের পর মিস ওয়ার্ল্ড বাংলাদেশ খ্যাত তারকা জান্নাতুল ঐশীর সঙ্গে তার প্রেমের গুঞ্জন ওঠে মিডিয়াপাড়ায়। এবার সেই প্রসঙ্গে মুখ খুলেছেন ঐশী।

শোবিজ অঙ্গনের দুই তারকা শুভ-ঐশীর সম্পর্ক নিয়ে কানাঘোষা চলছে বেশ কিছুদিন ধরেই। নেটিজেনরা মনে করছেন, সেই গুঞ্জনের প্রভাবই হয়তো পড়েছে নায়কের সাংসারিক জীবনে। যে কারণে অর্পিতা-শুভর বিচ্ছেদের সিদ্ধান্ত।

এই গুঞ্জনের কারণ হিসেবে অনেকে অনুমান করছেন, ক্যারিয়ারের পাঁচটি সিনেমার মধ্যে আরিফিন শুভর সঙ্গে তিনটি সিনেমায় অভিনয় করেছেন ঐশী। সিনেমার সুবাদেই বিভিন্ন স্থানে একসঙ্গে যাতায়াত দু’জনের। যেখান থেকে হতে পারে প্রেমের সূত্রপাত।

বিষয়গুলো নিয়ে বরাবরই আরিফিন শুভ নীরব থাকলেও সম্প্রতি মুখ খুলেছেন জান্নাতুল ঐশী। একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নায়কের সঙ্গে প্রেমের গুঞ্জনকে অস্বীকার করেছেন তিনি।

অস্বীকার করে ঐশী বলেন, ‘আমার মাথা খারাপ না যে, একজন বিবাহিত লোকের সঙ্গে প্রেম করব। এটা আমার জন্য খুবই লজ্জাজনক।’

শুভর বিচ্ছেদ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘একটি সম্পর্ক ভাঙা খুবই দুঃখজনক। দুঃস্বপ্নেও চিন্তা করতে পারি না যে আমার জন্য কারো সংসার ভাঙবে। আমি বিশ্বাস করি, আপনি যেটা করবেন, সেটা ফিরে আসবে। আমি আজ কারো সংসার ভাঙলে অন্য কেউ এসে আমারটা ভাঙবে। প্রকৃতি কখনো ছাড় দেয় না।’

ঐশী আরও বলেন, ‘আমাকে জড়িয়ে কথা ছড়ানো খুবই নোংরামি। শুভ ভাইয়ের সঙ্গে আমার কোনো দিন প্রেমের সম্পর্ক ছিল না এবং ভবিষ্যতেও হবে না। সহশিল্পী হিসেবে আমি তাকে খুবই সম্মান ও পছন্দ করি। সে আমার মেন্টরের মতো। এ ধরনের সম্পর্ক হওয়ার মতো আমাদের কোনো দিন কোনো আবেগ কাজ করেনি।’

২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি আরিফিন শুভর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ফ্যাশন ডিজাইনার অর্পিতা। এদিকে অভিনেত্রী ঐশীর ঢালিউডে অভিষেক হয় আরিফিন শুভর বিপরীতে ‘মিশন এক্সট্রিম’ দিয়ে।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী