আমিরের যে সিনেমা নিয়ে শাহরুখ রসিকতা করেন

সারা বছরই চর্চায় থাকেন বলিউডের তিন খান। শাহরুখ, সালমান, আমির খান মানেই ভিন্ন কিছু। বক্স অফিস কাঁপিয়ে তোলে তাঁদের সিনেমা। সে কারণে তিন খানকে নিয়ে ভক্ত-অনুরাগীদের চর্চার শেষ নেই। এবার সেই চর্চা আরও বাড়িয়ে তুলেছেন তিন খানের একজন। তিনি আর কেউ নন, কিং খান।
অভিনয় দক্ষতার পাশাপাশি কথায় তাঁকে হারানো যায় না। কোন জায়গায় কোন কথা বলতে হবে, সেটা বেশ ভালোভাবেই জানেন তিনি। তাঁর বাচনভঙ্গি আর রসবোধে মুগ্ধ অনুরাগীরা।

এবার বলিউড বাদশাহর দাবি, সব বিগ বাজেটের সিনেমার জন্য প্রথমে তাঁর কাছেই প্রস্তাব আসে। তাঁর ছেড়ে দেওয়া সিনেমাই করেন বাকিরা। সিনেমার নামও উচ্চারণ করেছেন কিং খান।

সম্প্রতি আবুধাবিতে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকায় হাজির হন শাহরুখ। সেখানেই আমির খানের ছবি নিয়ে তাঁর করা এই মন্তব্য এখন তুমুল আলোচনা হচ্ছে।

অনুষ্ঠানে শাহরুখ খানের ছেড়ে দেওয়া ছবি হিসেবে বিভিন্ন সিনেমার নাম বলতে থাকেন সহসঞ্চালক অভিনেতা ভিকি কৌশল। এর মধ্যে উঠে আসে আমির অভিনীত ‘লাল সিং চাড্ডা’র নামও। এই ছবির প্রস্তাবও কি প্রথমে শাহরুখের কাছে এসেছিল? শাহরুখও হেসে জবাবে বলেন, এই ছবিতে আমিরেরও কাজ করা উচিত হয়নি। রসিকতা করেই ছবিটি নিয়ে কটাক্ষ করেন শাহরুখ খান। যদিও সেটি শুধুই মজা করে বলেছেন কিং খান। সেটি বোঝাতে সঙ্গে সঙ্গে শাহরুখ খান বলেন, ‘আমির, আমি তোমাকে ভালোবাসি।’

হলিউডের ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি সংস্করণ ‘লাল সিং চাড্ডা’। ছবিতে আমির খানের সঙ্গে অভিনয় করেছেন কারিনা কাপুর খানও। সিনেমাটি তৈরি হয় ১৮০ কোটি রুপিতে। যদিও বক্স অফিসে এই ছবি মাত্র ১৩০ কোটি টাকার ব্যবসা করে। এই ছবিতেই শেষবার আমিরকে দেখা গেছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প