‘আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না’, মমতা-ঘনিষ্ঠ প্রসেনজিৎ

কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্প্রতি একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছেন। দীর্ঘদিনের ক্যারিয়ারে অভিনয়কে সম্মানের জায়গায় রেখে কাজ করে যাওয়ার কথা উল্লেখ করে তিনি সবার কাছে অনুরোধ জানিয়েছেন, তার ব্যক্তিগত জীবন বা কর্মকাণ্ডে রাজনৈতিক ব্যাখ্যা না টানার জন্য।

পোস্টে তিনি লিখেছেন, বহু বছর ধরে সম্মানের সঙ্গে অভিনয় করে আসছেন এবং ভবিষ্যতেও একইভাবে কাজ চালিয়ে যেতে চান।

তিনি সরাসরি বলেন, ‘দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রঙ লাগাবেন না।’

ঘটনার ব্যাখ্যায় অভিনেতা জানান, সাম্প্রতিক একটি বিষয় নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে, সেখানে তিনি নিজে কাউকে ফোন করেননি। বরং তার ছোট ভাই-ই তাকে ফোন করেছিল। বড় হিসেবে কাউকে আশীর্বাদ করা তার দায়িত্ব। তিনি কেবল সেই দায়িত্বই পালন করেছেন।

এর সঙ্গে রাজনীতির কোনো সম্পৃক্ততা নেই বলেও স্পষ্ট করেন তিনি।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবে দীর্ঘদিন ধরেই পরিচিত এই অভিনেতা। তবে সাম্প্রতিক পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক অঙ্গনে পরিবর্তিত পরিস্থিতির প্রভাব পড়েছে শোবিজ অঙ্গনেও। বিশেষ করে নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর বিভিন্ন তারকাকে নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা শুরু হয়।

সেই প্রেক্ষাপটেই নিজের অবস্থান পরিষ্কার করতে এই স্ট্যাটাস দিয়েছেন প্রসেনজিৎ। বিশ্লেষকদের মতে, রাজনীতি ও বিনোদন অঙ্গনের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার মধ্যেই তার এই বক্তব্য এসেছে। এটি ভক্তদের মধ্যেও ব্যাপক সাড়া ফেলেছে। অনেকে আবার বুম্বা দা খ্যাত এই তারকার বক্তব্য রাজনৈতিক পল্টি বলেও উল্লেখ করেন।

  • Related Posts

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। শনিবার (২৫ জুলাই) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে এই পদত্যাগের…

    Continue reading
    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সেমিকন্ডাক্টর খাতকে একটি জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে আমরা বিবেচনা করছি। সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে…

    Continue reading

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা