আবারও বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে ‘বীর-জারা’

ভারত-পাকিস্তানের মধ্যকার প্রেম ও বৈরিতার অনবদ্য কাহিনি নিয়ে নির্মিত সিনেমা ‘বীর-জারা’ আবারও প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। সিনেমাটির ২০ বছর পূর্তি উপলক্ষে এ উদ্যোগ নিয়েছে ইয়াশ রাজ ফিল্মস কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন থেকে জানা যায়, আগামী ৭ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে সিনেমাটি। এবার এ সিনেমায় থাকছে নতুন চমক। দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় ‘ইয়ে হাম আ-গায়ে হ্যায় কাহা’ শিরোনামের জনপ্রিয় গানটি ফেলে দিয়ে মুক্তি দেয়া হয়েছিল সিনেমাটি। তবে এবার সে গানটি যুক্ত করে প্রেক্ষাগৃহে মুক্তির উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্টরা।

২০০৪ সালের ১২ নভেম্বর সর্বপ্রথম প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি দেয়া হয়। এরপর কেটে গেছে ২০ বছর। আগামী ১২ নভেম্বর সিনেমাটি ২০ বছর পূর্তি উদযাপন করবে। তাই দর্শকদের সঙ্গে সে আনন্দ ভাগাভাগি করে নিতে চায় সিনেমা সংশ্লিষ্টরা।

এদিকে বক্স অফিস হিসাব বলছে, ভারতীয় ও পাকিস্তানির প্রেমের এ গল্প দর্শকপ্রিয়তায় সম্প্রতি ১০০ কোটির ক্লাবে পৌঁছেছে। এ অবস্থায় আবারও সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দিলে নতুন করে রেকর্ড তৈরি করতে পারে, মনে করছেন সিনেমা বিশ্লেষকরা।

বীর-জারা সিনেমায় গল্প এগিয়ে গেছে একজন ভারতীয় নাগরিক রেসকিউ পাইলট বীর প্রতাপ সিং (শাহরুখ খান)-কে কেন্দ্র করে। যার প্রাণ ছিলেন পাকিস্তানি নাগরিক জারা হায়াত খান ( প্রীতি জিনতা)।

সিনেমায় দেখানো হয় বীরের প্রতি ভালো লাগা কাজ করে জারার। কিন্তু দেশ ও ধর্মের পার্থক্য থাকায় জারার পরিবার তা মেনে নেয়নি। জারার পরিবারের এ সিদ্ধান্তকে শ্রদ্ধা জানায় বীর। তিনি জারার জীবন থেকে দূরে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন।

তবে এরপরই কাহিনির টুইস্ট শুরু হয়। পর্দায় দর্শক দেখতে পান, জারার হবু পাকিস্তানি স্বামীর ষড়যন্ত্রে বীর স্বেচ্ছায় পাকিস্তানে কারাবন্দি হয়ে যান।

দীর্ঘ সময় পর সে কারাবন্দির কেস লড়তে আগ্রহী হয়ে ওঠেন পাকিস্তানি উকিল সামিয়া সিদ্দিকী (রানি মুখার্জি)। তারপর পর্দায় একে একে আসতে শুরু করে অসংখ্য ইমোশনাল (আবেগপ্রবণ) দৃশ্য। আর এসব দৃশ্যের টানেই দর্শক হৃদয়ে এখনও জনপ্রিয় ‘বীর-জারা’ সিনেমা।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী