আনন্দঘন পরিবেশে গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ ইংক্ এর বার্ষিক বনভোজন ও আনন্দমেলা – ২০২৬ অনুষ্ঠিত

আনন্দঘন পরিবেশে গত ৪ঠা জুলাই শনিবার যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের দিনে নিউইর্য়ক সিটি থেকে ৪২ মাইল দূরে ওয়েস্টচেষ্টার কাউন্টির ক্রোটনপয়েন্ট পার্কের প‍্যাভিলিয়ন – A তে ছায়াঘেরা মনোরম পরিবেশে বিশাল আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রেটার খুলনা সোসাইটি অব ইউএসএ ইংক্ এর বার্ষিক বনভোজন ও আনন্দমেলা – ২০২৬।

প্রচন্ড তাপদাহের মধ্যে ঠিক সকাল ১০ টায় সংগঠনের প্রধান উপদেষ্টা ডাঃ খন্দকার মাসুদুর রহমান সোসাইটির সকল কর্মকর্তাদের সাথে নিয়ে ফিতা কেটে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এরপর সারাদিন খুলনাবাসী ও আগত অতিথিবৃন্দ নেচেগেয়ে, গল্পগুজবে এবং খেলাধুলার মাধ্যমে অনাবিল আনন্দ অবগাহন করে একটি সুন্দর দিন কাটিয়ে দেন।

দিনব্যাপী এই উৎসবে ছিল সকলে চা-নাস্তার ব্যবস্থা, তরমুজ ও স্নাক্স , বাচ্চাদের জন‍্য জুস ও চিপস, দুপুরে ছিল সুস্বাদু মুখরোচক বাহারি খাবারের চমৎকার পরিবেশনা। খাবারের পর ডেজার্ট হিসাবে রসগোল্লা ও পায়েসে উপস্থিত অতিথিদের আকৃষ্ট করে।

আর পড়ন্ত বিকেলে ছিল ঝালমুড়ির ব‍্যাবস্থা। এছাড়াও অতিথিদের বিনোদনের জন্য ছিল নিউইয়র্কের স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর সংগীত পরিবেশনা।

বনভোজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন অন‍্যতম পৃষ্ঠপোষক, র‍্যাফেল ড্রর প্রথম পুরস্কার নিউইর্য়ক-ঢাকা-নিউইর্য়ক এয়ার টিকিটের স্পন্সর, ঢাকা জেলা এসোসিয়েশনের সভাপতি এ বাংলাদেশ সোসাইটি, নিউ ইয়র্ক এর আসন্ন নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী দুলাল বেহেদু, বাংলাদেশ সোসাইটি,

নিউ ইয়র্ক এর বর্তমান কোষাধ্যক্ষ ও আসন্ন নির্বাচনেও কোষাধ্যক্ষ পদপ্রার্থী মফিজুল ইসলাম ভূঁইয়া রুমি, কুইন্স বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট কাজী তোফায়েল ইসলাম, সন্দীপ সোসাইটির প্রেসিডেন্ট ও বাংলাদেশ সোসাইটি, নিউ ইয়র্ক এর আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফিরোজ আহমেদ, বাংলাদেশ সোসাইটি, নিউ ইয়র্ক এর বোর্ড অফ ট্রাস্টিজ এর সদস্য কাজী আজম, ব্রাহ্মণবাড়িয়া সমিতির প্রধান উপদেষ্টা জনাব আব্দুল বাছির প্রমুখ।

সন্ধ্যা ঘনিয়ে আসলে রাফেল ড্র এর পর সংগঠনের সভাপতি ওয়াহিদ কাজী এলিন বনভোজনে উপস্থিতির জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ধন্যবাদ জানিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন।

এবারের বনভোজন আয়োজনে আহ্বায়ক ছিলেন ইসমত জাহান পলি, সদস্য সচিব এম এ মুরাদ হোসেইন ও প্রধান সমন্বয়কারী শেখ আল আমিন।

সার্বিক সহযোগিতায় ছিলেন মো: শাহ নেওয়াজ, হোসনে বানু, পারভীন সুলতানা রত্না, মুরারী মোহন দাস, সৈয়দ এনায়েত আলী, শেখ নওশাদ আখতার, শাহীনুর হোসেন, ঈদ ই আমিন , শামছুদ্দিন নান্টু . শেখ ফারুকুল ইসলাম, শেখ কামাল হোসেন, শেখ হাসান আলী, শেখ আনোয়ার হোসেন শেখ সবুর, মো: আনারুল হক মাহবুবর রহমান, জাবেদ ইকবাল, আরিফ শাহরিয়ার, মো: উজ্জ্বল হোসেন ও সাধারণ সম্পাদক হাওলাদার শাহীনুল ইসলাম।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প