আজ অভিনেতা  জাহিদ হাসানের জন্মদিন

নব্বই দশকে শোবিজে আসা জাহিদ হাসান অল্প সময়ের মধ্যে দর্শকদের প্রিয় তারকা হয়ে যান। বহু নাটক ও টেলিছবিতে অভিনয় করে যেমন তাক লাগিয়েছেন, তেমনি চলচ্চিত্রে অভিনয় করেও সবার প্রশংসা কুড়িয়েছেন। আজ (৪ অক্টোবর) এ অভিনেতার জন্মদিন। ১৯৬৭ সালের আজকের দিনে জন্মেছেন জাহিদ হাসান।

জন্মদিনের শুভেচ্ছা বিনিময়ের সময় বোঝা যায়, অভিনেতার মনের অবস্থা ভালো নয়। কেন? জানতে চাইলে বললেন, বিশ্বের বিভিন্ন স্থানে বিরাজমান অস্থিরতা প্রসঙ্গে। অনেক দেশের মানুষ অশান্তিতে আছে। এসবের প্রভাব তার মনের ওপর পড়েছে। বিশেষ করে ফিলিস্তিনের গাজায় হামলার শিকার মানুষের জন্য আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি।

জাহিদ হাসান বলেন, ‘এই বয়সে এসে জন্মদিনের সময় একটা কথাই মনে হয়, সবাই যেন একসঙ্গে ভালো থাকি। কিন্তু চারদিকে চেয়ে দেখি পৃথিবীজুড়ে অশান্তি। এই যেমন গাজা যুদ্ধে আক্রান্ত। ফিলিস্তিনের মানুষের অবস্থা দেখে আমার কিছু ভালো লাগে না।’

এবারের জন্মদিনে প্রত্যাশা কী? তিনি বলেন, ‘আমি চাই দেশের সবাই মিলে ভালো থাকতে। যেন আমি ভালো থাকি, পরিবার নিয়ে ভালো থাকি। দেশটা ভালো থাকুক। সবাই ভালো থাকুক। একা একা আসলে কোনোভাবেই ভালো থাকা যায় না। একা রাস্তায় বের হলাম, কিন্তু রাস্তায় কেউ নেই, তাহলে কিন্তু ভালো লাগবে না। সবাই মিলে ভালো থাকলে ভালো লাগে। আল্লাহ যেন সামনের দিনগুলোতে সুস্বাস্থ্য দান করেন। সুবুদ্ধি দান করেন। ভালো ভালো কাজ করার তৌফিক দান করেন। মানুষকে যেন সহযোগিতার সুযোগ করে দেন। এটাই আমার এখনকার প্রত্যাশা।’

জন্মদিন কীভাবে কাটাবেন? অভিনেতা বলেন, ‘জন্মদিন উদযাপন নিয়ে তেমন কোনো পরিকল্পনা নেই। তাছাড়া আমার মেয়ে দেশের বাইরে থাকায় কোনো আনুষ্ঠানিকতা করছি না। ওকে ভীষণ মিস করছি। ও দূরে থাকায় মনটা বেশ খারাপ লাগছে। সারাদিন বাসাতেই থাকবো।’

কাজের কথা জানতে চাইলে জাহিদ হাসান বলেন, ‘অনেকের সঙ্গে কথা হয়, কিন্তু ভালো কোনো কাজের প্রস্তাব পাই না। ফলে কোনো কাজ করা হচ্ছে না।’

গত শতকের নব্বইয়ের দশকে জাহিদ হাসান ছিলেন দেশের প্রথম সারির অভিনেতা। হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’, মোস্তফা সরায়ার ফারুকীর ‘মেইড ইন বাংলাদেশ’, মোস্তফা কামাল রাজের ‘প্রজাপতি’ ছবিগুলোতে অভিনয় করে জাহিদ হাসান দর্শকের আরও কাছের মানুষ হয়ে উঠেছেন। পরে নিজেও নির্মাতা হিসেবে কাজ করেছেন। তার বানানো উল্লেখযোগ্য দুই ধারাবাহিক ‘লাল নীল বেগুনী’, ‘টোটো কোম্পানি’। অভিনেতার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘উৎসব’ গত ঈদুল আজহায় মুক্তি পেয়েছে। দেশে ও বিদেশে সিনেমাটি প্রশংসিত হয়েছে।

জাহিদ হাসান অভিনীত উল্লেখযোগ্য নাটক ও টেলিছবির মধ্যে রয়েছে, ‘তারায় তারায় খচিত’, ‘মন্ত্রী মহোদয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম’, ‘সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড’, ‘গৃহসুখ প্রাইভেট লিমিটেড’, ‘পাথরে ফুটাব ফুল’, ‘অপু দ্য গ্রেট’, ‘আমি কিন্তু ভালো মানুষ’, ‘চাপাবাজ’, ‘সেকেন্ড হ্যান্ড’, ‘আরমান ভাই হাউজ হাজব্যান্ড’ ইত্যাদি।

  • Related Posts

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    রাজধানীর মতিঝিলে বঙ্গভবনের সামনের রাস্তায় মুরগিবাহী একটি ভ্যান ইউটার্ন নেওয়ার সময় পেছন থেকে ট্রাকের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) ভোরে গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ…

    Continue reading
    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে তাদের যুদ্ধের লক্ষ্য অর্জনের কাছাকাছি এবং এই সংঘাত ‌‘খুব শিগগির’ শেষ হতে পারে। যদিও এই সপ্তাহে এটি শেষ হবে না। খবর…

    Continue reading

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট আহত

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ইরান যুদ্ধের কারণে স্থগিত হচ্ছে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ!

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    ৪১ মৃত্যুর ঘটনার তদন্তে নতুন মোড়, সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে বিজয়

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে আগুন লাগা ভবনের ছাদে আটকা কয়েকজন

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    খামেনির ছেলেকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প

    ইরানের নতুন সর্বোচ্চ নেতা নিয়োগ, খুশি নন ট্রাম্প