আজই চুক্তি বললেন ট্রাম্প, ইরান দিলো ভিন্ন বার্তা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে বহু আলোচিত শান্তিচুক্তি রোববারই (১৪ জুন) স্বাক্ষরিত হবে। তবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই দাবি নাকচ করে দিয়ে বলেছে, এখনো কোনো কিছুই চূড়ান্ত হয়নি ও রোববার স্বাক্ষরের প্রশ্নই আসে না।

আইআরজিসির দাবি, ১৪ জুন নিজের জন্মদিন হওয়ায় ট্রাম্প দিনটিকে প্রতীকীভাবে ব্যবহার করতে চাইছেন।

শনিবার (১৩ জুন) ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে একটি চুক্তি ‘আগামীকাল স্বাক্ষরের জন্য নির্ধারিত’ রয়েছে। তার দাবি, চুক্তি স্বাক্ষরিত হলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবারও উন্মুক্ত হবে।

যদিও তেহরানও ইঙ্গিত দিয়েছে যে উভয় পক্ষ একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে, তবু চুক্তি স্বাক্ষরের সময়সূচি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের বক্তব্যে স্পষ্ট পার্থক্য দেখা যাচ্ছে।

মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা শুক্রবার জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হলে সেটি বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে নতুন করে ৬০ দিনের আলোচনা পর্ব শুরু হবে।

অন্যদিকে, আইআরজিসি এক বিবৃতিতে ট্রাম্পের রোববার চুক্তি স্বাক্ষরের ঘোষণাকে প্রশ্নবিদ্ধ করেছে। তারা বলেছে, এটি ইরানের আলোচক দলের জন্য এক ধরনের ‘পরীক্ষা’।

বিপ্লবী গার্ড বাহিনীর ভাষ্য, ইরানের আলোচকরা স্পষ্টভাবে বলেছেন যে সমঝোতা স্মারক এখনো চূড়ান্ত হয়নি ও রোববার স্বাক্ষর হওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপরও ট্রাম্প এমন ঘোষণা দিয়েছেন।

টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় আইআরজিসি আরও দাবি করে, ট্রাম্প ইচ্ছাকৃতভাবে রোববার চুক্তি স্বাক্ষরের তারিখ নির্ধারণ করতে চাইছেন। তাদের মতে, ১৪ জুন ট্রাম্পের জন্মদিন হওয়ায় তিনি দিনটিকে নিয়ে প্রচার চালাচ্ছেন।

বিবৃতিতে বলা হয়, কিছু পর্যবেক্ষকের বিশ্বাস, ট্রাম্পের এই জোরাজুরির পেছনে ব্যক্তিগত প্রচারণার উদ্দেশ্য রয়েছে। তিনি দিনটিকে নিজের প্রচারের একটি বড় উপলক্ষ হিসেবে তুলে ধরতে চাইছেন।

সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নিবিড় কূটনৈতিক তৎপরতা চললেও চুক্তি চূড়ান্ত হওয়ার সময় ও শর্ত নিয়ে দুই পক্ষের বক্তব্যে এখনো উল্লেখযোগ্য অমিল রয়ে গেছে।

  • Related Posts

    ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আমরা ‘সিঙ্গাপুর বা কানাডা নয় ‘বেটার বাংলাদেশ’ গড়তে চাই। শনিবার (১৩ জুন) রাতে কক্সবাজারে স্থানীয় একটি অভিজাত হোটেলে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রী এ জন্য সকলকে…

    Continue reading
    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

    মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে চললেও সেই প্রক্রিয়ার অংশ হবে না ইসরাইল। সম্ভাব্য সমঝোতা চূড়ান্ত হওয়ার আগে এমন অবস্থান স্পষ্ট করেছেন…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

    ‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী

    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

    ইরান-যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরাইল থাকবে না, জানালেন নেতানিয়াহু

    আগামী সপ্তাহে বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

    আগামী সপ্তাহে বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

    আজই চুক্তি বললেন ট্রাম্প, ইরান দিলো ভিন্ন বার্তা

    আজই চুক্তি বললেন ট্রাম্প, ইরান দিলো ভিন্ন বার্তা

    কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

    কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর

    অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

    অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

    বিশ্বকাপ ফুটবল জিততে পারলো না ব্রাজিল, মরক্কোর সঙ্গে সমতা, পয়েন্ট ভাগাভাগি

    বিশ্বকাপ ফুটবল জিততে পারলো না ব্রাজিল, মরক্কোর সঙ্গে সমতা, পয়েন্ট ভাগাভাগি

    রেকর্ড ভেঙে ইতিহাস, একশ কোটি ডলার আয়ের পথে ‘মাইকেল’

    রেকর্ড ভেঙে ইতিহাস, একশ কোটি ডলার আয়ের পথে ‘মাইকেল’

    আলিয়াকে ঘিরে বিতর্কে মুখ খুললেন শহিদ কাপুর

    আলিয়াকে ঘিরে বিতর্কে মুখ খুললেন শহিদ কাপুর

    জমজমাট আয়োজনে চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (সিএমবিবিএ) সিএমবিবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত

    জমজমাট আয়োজনে চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (সিএমবিবিএ) সিএমবিবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত