আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ভলকানিক ছাইয়ে ঢেকে গেছে বালির আকাশ, বাতিল ফ্লাইট

ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি আগ্নেয়গিরি থেকে অনবরত বের হওয়া ছাইয়ে (ভলকানিক অ্যাশ) ঢেকে গেছে আকাশ। এমন পরিস্থিতিতে বেশ কয়েকটি এয়ারলাইনস দ্বীপটিতে ফ্লাইট কার্যক্রম বাতিল করছে।

কান্টাস, জেটস্টার ও ভার্জিন অস্ট্রেলিয়া বুধবার প্রতিবন্ধকতার বিষয়ে যাত্রীদের জানিয়েছে, মাউন্ট লেওটোবি লাকি-লাকির ছাই ফ্লাইট কার্যক্রমকে অনিরাপদ করে তুলেছে।

আগ্নেয়গিরিটি থেকে আকাশের নয় কিলোমিটার পর্যন্ত ছাইয়ের কুণ্ডলি ছড়িয়েছে। এক সপ্তাহ আগে আগ্নেয়গিরিটিতে অগ্ন্যুৎপাতের ফলে অন্তত ১০ জন মারা যান।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরোও সতর্ক করে জানিয়েছে বুধবার আগ্নেয়গিরির ছাই দেশের উত্তরের কিছু অংশে প্রবাহিত হতে পারে।

ভার্জিন অস্ট্রেলিয়া সব ফ্লাইট বাতিল করে এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা সর্বদা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।

সিঙ্গাপুর এয়ারলাইনসও একইভাবে কিছু ফ্লাইট বাতিল করেছে।

বালির আন্তর্জাতিক বিমানবন্দরের মহাব্যবস্থাপক আহমেদ সিয়াউগি শাহাব বলেছেন, মঙ্গলবার ২২টি আন্তর্জাতিক ও ১২টি অভ্যন্তরীণ ফ্লাইট প্রভাবিত হয়েছিল, তবে বুধবারের ফ্লাইট বাতিল সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি তিনি।

  • Related Posts

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৩তম বৈঠক অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৩তম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পূর্বের নিয়ম অনুযায়ী প্রতি বছর ১ নভেম্বর জাতীয় যুব দিবস উদযাপনের…

    Continue reading
    আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাস আমরা অ্যালাউ করবো না স্বরাষ্ট্রমন্ত্রী

    আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাসের মতো অপসস্কৃতি আমরা অ্যালাউ করবো না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সচিবালয়ে গিয়ে দাবি আদায়, পরীক্ষা স্থগিত…

    Continue reading

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৩তম বৈঠক অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের ১৩তম বৈঠক অনুষ্ঠিত

    আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাস আমরা অ্যালাউ করবো না স্বরাষ্ট্রমন্ত্রী

    আন্দোলন করে পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাস আমরা অ্যালাউ করবো না স্বরাষ্ট্রমন্ত্রী

    মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন, ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

    মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন, ট্রাম্পের বিস্ফোরক মন্তব্য

    ইরানের বিভিন্ন শহরে মার্কিন হামলায় নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু

    ইরানের বিভিন্ন শহরে মার্কিন হামলায় নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু

    জ্বালানি খাতের নির্বাহী থেকে ইউক্রেনের প্রধানমন্ত্রী হলেন কোরেৎস্কিই

    জ্বালানি খাতের নির্বাহী থেকে ইউক্রেনের প্রধানমন্ত্রী হলেন কোরেৎস্কিই

    হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

    হবিগঞ্জে তিন মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

    বিশ্বকাপের ৬০ বছরের ইতিহাসে এক অনন্য রেকর্ড মেসির দখলে, দ্বিতীয় ম্যারাডোনা

    বিশ্বকাপের ৬০ বছরের ইতিহাসে এক অনন্য রেকর্ড মেসির দখলে, দ্বিতীয় ম্যারাডোনা

    রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল, যোগ দিবেন বিজেপিতে!

    রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল, যোগ দিবেন বিজেপিতে!

    টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে জুলাই শহীদ দিবস পালন

    টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে জুলাই শহীদ দিবস পালন

    সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

    সরকার জুলাই শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী