আগুনে ঝলসে গুরুতর আহত সুরজ পাঞ্চোলি

আগুনে ঝলসে গুরুতর আহত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সুরজ পাঞ্চোলি। শুটিং ফ্লোরে অ্যাকশন দৃশ্যের অভিনয় করার সময় এ দুর্ঘটনার শিকার হন অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-র প্রতিবেদন থেকে জানা যায়, ‘হিরো’ সিনেমা খ্যাত এ অভিনেতা ‘কেশরী বীর: লিজেন্ড অব সোমনাথ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন।

জানা যায়, মুম্বাইয়ের ফিল্ম সিটিতে শুটিং হচ্ছিল অ্যাকশন দৃশ্যের। সে কারণে আগুনের দৃশ্যধারণ করার জন্য শুটিং স্পটে প্রচুর বারুদ ব্যবহার করা হয়। অ্যাকশন ডিরেক্টরের নির্দেশে আগুনের কাছে সুরুজ লাফ দেয়ার স্টান্ট করছিলেন। হঠাৎই বিস্ফোরণ হলে আগুন অভিনেতার শরীরে লেগে যায়।

এতে সুরজের পায়ের ভেতরের অংশ ও উরু আগুনে ঝলসে যায়। সেটে থাকা চিকিৎসক টিম দ্রুত অভিনেতাকে প্রাথমিক চিকিৎসা দেন। সংবাদমাধ্যমকে তারা জানান, সুরজের আগুনে ঝলসে যাওয়া ক্ষতস্থান অনেক বেশি ও গুরুতর। 

এদিকে গুরুতর অবস্থা দেখে নির্মাতারা সুরজকে অভিনয় বন্ধ করতে বলেন। কিন্তু ক্যারিয়ারে প্রথম বায়োপিক হওয়ায় কাজ নিয়ে বেশি সিরিয়াস ছিলেন অভিনেতা। যে কারণে ঝলসে যাওয়া পা নিয়েই সম্পূর্ণ শিডিউলের শুটিং শেষ করেন। এরপরই মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

আগুনে ঝলসে শুটিং শেষ করার পর এখন অভিনেতা কেমন আছেন সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। সুরজের পক্ষ থেকেও এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় কোনো প্রতিক্রিয়া মেলেনি। তাই প্রিয় অভিনেতাকে নিয়ে এখন দুশ্চিন্তার প্রহর গুনছেন ভক্তরা।

প্রসঙ্গত, ২০১৫ সালে ‘হিরো’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন সুরজ পাঞ্চোলি। প্রথম সিনেমাতেই দর্শকদের নজরে পড়েন অভিনেতা। কিন্তু এরপর আর সেভাবে দর্শক হৃদয়ে দাগ কাটার মতো কোনো সিনেমা উপহার দিতে পারেননি ‍তিনি।  

  • Related Posts

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৮ জুলাই) হোয়াইট হাউজে তাদের বৈঠক হবে। ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলা আরও জোরদার করার মধ্যেই ওয়াশিংটন সফরে যাচ্ছেন জেলেনস্কি।…

    Continue reading
    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এ সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। সোমবার (২৭ জুলাই) তিনি ইসরায়েল ছেড়েছেন বলে…

    Continue reading

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    শুটিংয়ে আহত রামচরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

    শুটিংয়ে আহত রামচরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

    জেন-জি’দের ধুয়ে দিলেন কঙ্গনা

    জেন-জি’দের ধুয়ে দিলেন কঙ্গনা

    অভিবাসীদের টিপিএস জাতীয় আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নিয়োগকর্তারা

    অভিবাসীদের টিপিএস জাতীয় আইনি মর্যাদা বাতিল: কর্মী সংকটের আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নিয়োগকর্তারা

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি