আইনজীবী সাইফুল হত্যার কঠোর শাস্তি হবে: উপদেষ্টা নাহিদ

অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের কঠোর শাস্তি হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান নাহিদ ইসলাম।

এই উপদেষ্টা লিখেছেন, ‘অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যেসব সাম্প্রদায়িক সন্ত্রাসীরা হত্যা করেছে তাদের অবশ্যই কঠোর শাস্তি হবে।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার শুরু থেকেই সংখ্যালঘু সম্প্রদায়ের দাবি-দাওয়া আন্তরিকভাবে বিবেচনা করেছে। কিন্তু চিন্ময় কৃষ্ণ দাস বিভিন্ন সভা-সমাবেশে মিথ্যা ও উসকানিমূলক বক্তব্য দিয়ে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার চেষ্টা করে যাচ্ছিল।’

‘রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া সত্ত্বেও কোনো আইনগত পদক্ষেপ না নিয়ে বিভিন্ন সভা করে বেড়াচ্ছিলেন চিন্ময় কৃষ্ণ। মূলত এই ধরনের তৎপরতার মূল উদ্দেশ্য ছিল বিশ্ব মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করা এবং বাংলাদেশ ও জুলাই অভ্যুত্থানকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করা। ভারতীয় মিডিয়া এরকম মিথ্যা প্রচারণা বরাবরই করে আসছে।’

নাহিদ ইসলা আরও লিখেছেন, ‘আজ চট্টগ্রাম আদালতে যেভাবে একজন আইনজীবীকে চিন্ময় কৃষ্ণের সমর্থকরা কুপিয়ে হত্যা করলো তা নজিরবিহীন। দেশে সম্প্রীতি বিনষ্ট করার পরিকল্পনা নিয়েই চিন্ময় কৃষ্ণ কাজ করছিল এবং সাম্প্রদায়িক উদ্দেশ্যে এ ধরনের সন্ত্রাসী সমর্থকগোষ্ঠী তৈরি করেছে।’

তিনি লেখেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগ বরাবরই সংখ্যালঘু সম্প্রদায়কে ব্যবহার করে একটা সাম্প্রদায়িক রাজনীতি করতে চেয়েছে। এখন ভারতীয় মিডিয়াও মিথ্যা প্রোপাগান্ডা করে সাম্প্রদায়িক পরিস্থিতি করতে চাচ্ছে। সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় বাংলাদেশের নাগরিক। তাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করবো।’

‘কিন্তু বাংলাদেশ সরকার নাশকতাকারী হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের আইনি প্রক্রিয়ায় সর্বোচ্চ বিচার নিশ্চিত করবে। সবাইকে ধৈর্য ধারণ ও শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। দ্রুতই সন্ত্রাসীদের গ্রেফতার করা হবে।’ যোগ করেন নাহিদ ইসলাম।

  • Related Posts

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত দিনে আমরা যারা গুম ছিলাম, প্রতি মুহূর্তে আমাদের মৃত্যুর প্রহর গুনতে হয়েছে। অপেক্ষা করতে হয়েছে। এ সময়ে তাদের স্বজনরা কীভাবে…

    Continue reading
    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    বাংলাদেশ অতিরিক্ত বোয়িং উড়োজাহাজ কেনার জন্য বিলিয়ন ডলারের অর্ডারে সম্মত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে হওয়া এই সমঝোতাকে ‘অসাধারণ চুক্তি’ হিসেবে…

    Continue reading

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    বিলিয়ন ডলারের বোয়িং কিনছে বাংলাদেশ: সার্জিও গোরের প্রশংসা

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ভেনেজুয়েলার তেলে আমাদের মজুত বাড়বে: ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    ইরানের খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়ার’ এআই ভিডিও পোস্ট করলেন ট্রাম্প

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    নেপালের বন্যায় মৃত ৯০০ ছাড়াল, নিখোঁজ ৪ হাজারের বেশি

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    ‘মোদি যেখানেই যাচ্ছেন, সেখানেই পুরস্কার পাচ্ছেন’ বিজেপিকে কটাক্ষ ওয়াইসির

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    আমেরিকায় আকস্মিক বন্যা, নিখোঁজ ২০

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

    ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত

    স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

    স্পেনকে হারিয়ে আবারও হকির বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

    একই দিনে দুই ‘কিং’, বক্স অফিসে মুখোমুখি শাহরুখ-নাগার্জুন

    একই দিনে দুই ‘কিং’, বক্স অফিসে মুখোমুখি শাহরুখ-নাগার্জুন