অ্যাডভান্স প্যারোল সংক্রান্ত আপডেট: DACA-র ভ্রমণ সুরক্ষায় অভিবাসন বিষয়ক বড় পরিবর্তন

ইউএসসিআইএস এর পক্ষ থেকে ইমিগ্রেশন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ রায় জারি করা হয়েছে, যা ‘ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস’ (DACA) কর্মসূচির আওতাভুক্ত ব্যক্তি এবং অন্যান্য ইমিগ্র্যান্টদের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে; এই ইমিগ্রান্টরা বৈধ স্থায়ী বসবাসের অনুমতি বা ‘গ্রিন কার্ড’ পাওয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে অ্যাডভান্স প্যারোল (advance parole) সুবিধাকে কাজে লাগিয়ে বিদেশ ভ্রমণের ওপর নির্ভর করে আসছিলেন।

যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ জাস্টিস বা বিচার বিভাগের (DOJ) অধীনস্থ ‘বোর্ড অফ ইমিগ্রেশন আপিলস’ ২০১২ সালের একটি পূর্ববর্তী সিদ্ধান্ত বাতিল করেছে। ওই সিদ্ধান্তে এমন ইমিগ্র্যান্টদের সুরক্ষা দেওয়া হয়েছিল—যারা শিশু অবস্থায় অবৈধভাবে যুক্তরাষ্ট্রে এসেছিলেন এবং ‘অ্যাডভান্স প্যারোল’ (স্থায়ী ইমিগ্রেশন মর্যাদা বিচারাধীন থাকা অবস্থায় ইস্যুকৃত সাময়িক ট্রাভেল পারমিট বা ভ্রমণ নথি নিয়ে বিদেশে যাওয়ার সময় ‘অবৈধ অবস্থানের কারণে আরোপিত নিষেধাজ্ঞা’র (unlawful presence bars) আওতায় পড়তেন না।

এক সিদ্ধান্তে বোর্ড অফ ইমিগ্রেশন এপিলস জানিয়েছে যে, অভিবাসন আইনের আওতায় ‘অ্যাডভান্স প্যারোল’ ব্যবহার করে যুক্তরাষ্ট্রের বাইরে ভ্রমণকে ‘দেশত্যাগ’ (departure) হিসেবে গণ্য করা হতে পারে। এর ফলে, যুক্তরাষ্ট্রে পুনরায় প্রবেশ বা ইমিগ্রেশন মর্যাদা পরিবর্তনের (adjustment of status) আবেদনের সময় কোনো কোনো আবেদনকারী তিন বা দশ বছরের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন।

আইনি ইমিগ্রেশন এবং স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের ওপর বিধিনিষেধ আরোপের লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের নেওয়া নানাবিধ সিদ্ধান্তের অংশ হিসেবেই এই নীতিগত পরিবর্তনটি এসেছে। ‘অস্থায়ী সুরক্ষা মর্যাদা’ (Temporary Protected Status) ও ‘মানবিক প্যারোল’ (humanitarian parole)-এর আওতাভুক্ত ব্যক্তিদের সুরক্ষাসহ বেশ কিছু সুরক্ষা ব্যবস্থাও প্রত্যাহার করা হয়েছে; এর মধ্যে কোনো কোনো পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সমর্থনও পেয়েছে।

  • Related Posts

    বিএনপিকে যেকোনো মূল্যে জনগণের আস্থার প্রতিদান দিতে হবে: তারেক রহমান

    বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নতুন সদস্যরা। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির…

    Continue reading
    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, ভোট যেভাবে হবে

    সংখ্যার সমীকরণে ফল কার্যত নির্ধারিত। তবু একাধিক প্রার্থী থাকায় ৩৫ বছর পর আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতি পদে ভোট হচ্ছে। বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদের সংসদকক্ষে ভোট গ্রহণ চলবে।…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    বিএনপিকে যেকোনো মূল্যে জনগণের আস্থার প্রতিদান দিতে হবে: তারেক রহমান

    বিএনপিকে যেকোনো মূল্যে জনগণের আস্থার প্রতিদান দিতে হবে: তারেক রহমান

    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, ভোট যেভাবে হবে

    রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, ভোট যেভাবে হবে

    রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

    রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করব: মির্জা ফখরুল

    ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে কঠোর’ অর্থনৈতিক অভিযান ঘোষণা ট্রাম্পের

    ইরানের বিরুদ্ধে ‘সবচেয়ে কঠোর’ অর্থনৈতিক অভিযান ঘোষণা ট্রাম্পের

    সিরিয়ায় হামলা নিয়ে তুরস্ককে ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে ইসরায়েল : নেতানিয়াহু

    সিরিয়ায় হামলা নিয়ে তুরস্ককে ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে ইসরায়েল : নেতানিয়াহু

    ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২১

    ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২১

    বান্দরবান সীমান্তে ১৪ মিয়ানমার নাগরিক আটক

    বান্দরবান সীমান্তে ১৪ মিয়ানমার নাগরিক আটক

    মেসির গোল-অ্যাসিস্টের ম্যাচেও জয়ের দেখা পেল না মিয়ামি

    মেসির গোল-অ্যাসিস্টের ম্যাচেও জয়ের দেখা পেল না মিয়ামি

    আল আহলিকে হারিয়ে জুয়ান গাম্প্যার ট্রফি জিতল বার্সেলোনা

    আল আহলিকে হারিয়ে জুয়ান গাম্প্যার ট্রফি জিতল বার্সেলোনা

    বক্স অফিসে সালমান- প্রভাসের লড়াইয়ের পূর্বাভাস!

    বক্স অফিসে সালমান- প্রভাসের লড়াইয়ের পূর্বাভাস!