অস্ট্রেলিয়ায় নেয়ার প্রলোভন দেখিয়ে জিম্মি, ইন্দোনেশিয়ায় ১২ বাংলাদেশি উদ্ধার

ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার পাদাংসিডিমপুয়ান শহরের জালান মাওয়ার এলাকার এক বাড়ি থেকে ১২ জন বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে দেশটির পুলিশ। এ ঘটনায় মানব পাচারকারী এক দম্পতিকেও আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) পাদাংসিডিমপুয়ানের পুলিশ প্রধান একেবিপি উইরা প্রয়াতনা এক বিবৃতিতে এসব তথ্য জানান। তিনি জানান, আটক ওই দম্পতি তাদেরকে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার প্রলোভন দেখিয়ে ইন্দোনেশিয়ায় নিয়ে যান।

বিবৃতিতে বলা হয়, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় পুলিশ ওই দম্পতির বাড়িতে অভিযান চালিয়ে ১২ জন বাংলাদেশিকে উদ্ধার করে। 

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, ওই ১২ জনকে বাংলাদেশের একটি এজেন্সির মাধ্যমে অস্ট্রেলিয়া পাঠানোর প্রলোভন দেখিয়ে মালয়েশিয়া থেকে প্রথমে জলপথে মালাক্কা প্রণালীর মধ্যদিয়ে ইন্দোনেশিয়ায় নিয়ে যাওয়া হয়।

এরপর তাদের পাদাংসিডিমপুয়ানের জালান মাওয়ারের ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে আটকে রেখে পাচারকারীরা প্রত্যেকের কাছে ৮ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। সেই সঙ্গে জানানো হয়, মুক্তিপণ দেয়া হলে তাদের মুক্ত করে মালয়েশিয়ায় পাঠিয়ে দেয়া হবে।

আটক দম্পতিকে ইন্দোনেশিয়ার মানব পাচারের অপরাধ সম্পর্কিত আইনে অভিযুক্ত করা হয়েছে। এই আইনে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

এদিকে উদ্ধার হওয়া ১২ বাংলাদেশিকে বর্তমানে উত্তর সুমাত্রা প্রদেশের সিবোলগা ইমিগ্রেশন সেন্টারে চিকিৎসা দেয়া হচ্ছে। তারা জানিয়েছে, ইন্দোনেশিয়ার পাচারকারীরা নৌকায় করে ক্রিসমাস আইল্যান্ডে নিয়ে যাচ্ছিল।

কিন্তু পথে অস্ট্রেলিয়ার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের আটক করে এবং একটি কাঠের নৌকায় করে রোট দ্বীপে নামিয়ে দিয়ে যায়। এর আগে গত সপ্তাহে (১৯ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোট দ্বীপের একটি সৈকত থেকে ১৫ বাংলাদেশিকে উদ্ধার করা হয়।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের