অস্ট্রেলিয়াকে ১৮৬ রানে হারিয়ে সমতায় ইংল্যান্ড

ইংল্যান্ডকে তাদের ঘরের মাঠে প্রথম ওয়ানডেতে হারিয়ে রীতিমত উড়ছিল অস্ট্রেলিয়া। বাঁচামরার তৃতীয় ওয়ানডে বৃষ্টি আইনে জিতে লড়াইয়ে ফেরে ইংল্যান্ড।

দারুণভাবে ঘুরে দাঁড়ানো ইংলিশরা এবার রীতিমত নাকাল করে ছাড়লো চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়াকে। লর্ডসে সিরিজের চতুর্থ ওয়ানডেতে অসিদের ১৮৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।

টানা দ্বিতীয় ম্যাচে ইংলিশদের জয়ের নায়ক নতুন অধিনায়ক হ্যারি ব্রুক। আগের ওয়ানডেতে ৯৪ বলে ১১০ রানের ইনিংস খেলা ব্রুক এবার ৫৮ বলে করেছেন ৮৭।

বৃষ্টির পর ভেজা আউটফিল্ডের কারণে ম্যাচটি নেমে এসেছিল ৩৯ ওভারে। নির্ধারিত ওভারে ৫ উইকেটে ৩১২ রানের বিশাল পুঁজি দাঁড় করায় ইংল্যান্ড। ব্রুক ৫৮ বলে ১১ চার আর এক ছক্কায় খেলেন ৮৭ রানের ইনিংস।

বেন ডাকেট ৬২ বলে ৬৩, জেমি স্মিথ ২৮ বলে ৩৯ আর শেষদিকে লিয়াম লিভিংস্টোন ২৭ বলে ৩ চার আর ৭ ছক্কায় খেলেন হার না মানা ৬২ রানের বিধ্বংসী ইনিংস।

জবাবে ২৪.৪ ওভারে ১২৬ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন ট্রাভিস হেড। ২৮ আসে মিচেল মার্শের ব্যাট থেকে।

ইংল্যান্ডের ম্যাথু পটস ৩৮ রানে ৪টি, ব্রাইডন কার্সে ৩৬ রানে ৩টি আর জোফরা আর্চার ৩৩ রানে নেন ২টি উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

ইংল্যান্ড: ৩৯ ওভারে ৩১২/৫ (ব্রুক ৮৭, ডাকেট ৬৩, লিভিংস্টোন ৬২*, স্মিথ ৩৯, সল্ট ২২; জাম্পা ২/৬৬, মার্শ ১/২৭, হ্যাজলউড ১/৪০, ম্যাক্সওয়েল ১/৩০)।

অস্ট্রেলিয়া: ২৪.৪ ওভারে ১২৬ (হেড ৩৪, মার্শ ২৮, ক্যারি ১২; পটস ৪/৩৮, কার্স ৩/৩৬, আর্চার ২/৩৩)

ফল: ইংল্যান্ড ১৮৬ রানে জয়ী।

ম্যাচসেরা: হ্যারি ব্রুক (ইংল্যান্ড)।

সিরিজ: পাঁচ ম্যাচের সিরিজে ২–২ ব্যবধানে সমতায় ইংল্যান্ড।

  • Related Posts

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে প্রায় চার কোটি দরিদ্র পরিবার রয়েছে। লক্ষ্যভিত্তিক পরিকল্পনার মাধ্যমে জাকাত বিতরণ করা গেলে ১০ থেকে ১৫ বছরের মধ্যে জাকাত ব্যবস্থাপনাই দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে…

    Continue reading
    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে মধ্যপ্রাচ্যের লুজার বলে কটাক্ষ করেছেন এবং সতর্ক করে বলেছেন, দেশটি শিগগিরই আরও বড় হামলার মুখে পড়তে পারে। নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে ট্রাম্প…

    Continue reading

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব প্রধানমন্ত্রী

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    ইরানে বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    যুদ্ধের ফলে বড় চ্যালেঞ্জের মুখে ট্রাম্প

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    শেখ হাসিনা সরকারের প্রবণতা এখনই দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    ভারতে আটকে পড়া ৩ দলের জন্য দেশে ফেরার বিশেষ ব্যবস্থা

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    গুরুতর চোট রোনালদোর, বিশ্বকাপের আগে দুশ্চিন্তা ভক্তদের

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ঈদের দৌড়ে অনিশ্চয়তায় ‘ট্রাইব্যুনাল’ ও ‘মালিক’

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    ওয়েব ফিল্মে সেনা কর্মকর্তার স্ত্রীর চরিত্রে দীপা খন্দকার

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    বাংলাদেশিদের আমেরিকান গ্রিনকার্ডের স্বপ্নে বিরাট ধাক্কা

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী তারেক রহমান