অস্কার থেকে বাদ পড়ল ‘লাপাতা লেডিস’

কিরণ রাওয়ের নির্মাণ শৈলী ‘লাপাতা লেডিস’ দারুণ মুগ্ধ করেছিল দর্শকদের। ভারতের সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছিল অস্কারের তালিকাতেও। কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকার লড়াইয়ে জিততে পারেনি এই ছবিটি।

অস্কারের চূড়ান্ত তালিকা থেকে ছিটকে পড়ল আমির খানের প্রাক্তন পত্নীর সিনেমা।


কিরণ রাও পরিচালিত ও আমির খান প্রযোজিত ‘লাপাতা লেডিস’ নিয়ে অস্কার জয়ের স্বপ্ন দেখেছিলেন সিনেপ্রেমীরা। কিন্তু তা আর বাস্তবায়ন হলো না।

অস্কারের ১০টি বিভাগে চূড়ান্ত ১৫টি তালিকায় নাম নেই ‘লাপাতা লেডিস’-এর। এমনকি ‘পুতুল’ ছবির জন্য গাওয়া ইমন চক্রবর্তীর ‘ইতি মা’ গানটিও নির্বাচিত হয়নি অস্কারের সংক্ষিপ্ত তালিকায়।


তবে লাইফ-অ্যাকশন শর্ট ফিল্ম বিভাগে নাম রয়েছে ভারতীয় সিনেমা ‘অনুজা’র।


মঙ্গলবার (১৭ ডিসেম্বর) অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের পক্ষ থেকে প্রকাশিত তালিকায় নাম রয়েছে ভারতীয় ‘অনুজা’র। সিনেমাটি প্রযোজনা করেছেন গুণীত মঙ্গা কাপুর। অভিনয় করেছেন নাগেশ ভোঁসলের মতো অভিনেতা।

এদিকে আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগ-এর চূড়ান্ত ১৫ তালিকা থেকে কিরণ রাও-এর ‘লাপাতা লেডিস’ ছিটকে গেলেও এ বিভাগে আশার আলো দেখাচ্ছে অন্য একটা হিন্দি ভাষার সিনেমা ‘সন্তোষ’।


যদিও এই সিনেমাটির নাম জমা পড়েছে ইউনাইটেড কিংডম থেকে। এটি পরিচালনা করেছেন প্রবাসী সন্ধ্যা সুরি।

চলতি বছর নির্মাতারা মোট ২৯টি ছবি পাঠিয়েছিলেন। যার মধ্যে ছিল হনু-মান, কল্কি, অ্যানিমেল, চান্দু চ্যাম্পিয়ন, স্যাম বাহাদুর, বীর সাভারকর, গুড লাক, আর্টিকেল ৩৭০-র মতো সিনেমা। গত বছর, জুড অ্যান্থনি জোসেফের ছবি ‘২০১৮’ ছিল তালিকায়। যা ৯৬তম একাডেমি পুরস্কারের তালিকায় জায়গা করে নিতে পারেনি। তবে ওই বছরই ভারতীয় সিনেমা এসএস রাজামৌলির ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ সেরা গানের জন্য অস্কারের তালিকায় জায়গা করে নেয়।

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের