অষ্টম দিনেও দাপট, ‘ভূত বাংলা’ ৯০ কোটির পথে

বলিউড অভিনেতা অক্ষয় কুমার শুধু অ্যাকশন নয়, কমেডি ঘরানার সিনেমাতেও সমান জনপ্রিয়। আর নির্মাতা প্রিয়দর্শনের সঙ্গে তার জুটি মানেই বক্স অফিসে বাড়তি প্রত্যাশা। সেই সফল জুটি আবারও ফিরেছে বড় পর্দায় ‘ভূত বাংলা’ সিনেমা নিয়ে, যা মুক্তির পর থেকেই দাপট দেখাচ্ছে।

গত ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া এই হরর-কমেডি সিনেমাটি শক্ত প্রতিযোগিতার মাঝেও নিজের অবস্থান ধরে রেখেছে। বিশেষ করে রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে ভালো ব্যবসা করছে ‘ভূত বাংলা’।

মুক্তির আগেই পেইড প্রিভিউ থেকে ৩ দশমিক ৭৫ কোটি রুপি আয় করে সিনেমাটি। এরপর মুক্তির প্রথম দিনেই আয় করে ১২ দশমিক ২৫ কোটি রুপি। ধীরে ধীরে দর্শক আগ্রহ বাড়তে থাকায় প্রথম সপ্তাহেই শক্ত অবস্থান তৈরি করে সিনেমাটি।

সাম্প্রতিক হিসাব অনুযায়ী, অষ্টম দিনে ছবিটির আয় হয়েছে প্রায় ৪ দশমিক ৩৭ কোটি রুপি। এতে করে ভারতীয় বক্স অফিসে ‘ভূত বাংলা’র মোট আয় (নেট কালেকশন) দাঁড়িয়েছে প্রায় ৮৮.৭৭ কোটি রুপি। খুব শিগগিরই এটি ৯০ কোটির মাইলফলক স্পর্শ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

দিনভিত্তিক আয়ের হিসাব অনুযায়ী- পেইড প্রিভিউতে ৩ দশমিক ৭৫ কোটি, প্রথম দিনে ১২ দশমিক ২৫ কোটি, দ্বিতীয় দিনে ১৯ কোটি, তৃতীয় দিনে ২৩ কোটি, চতুর্থ দিনে ৬ দশমিক ৭৫ কোটি, পঞ্চম দিনে ৮ কোটি, ষষ্ঠ দিনে ৬ দশমিক ১৫ কোটি, সপ্তম দিনে ৫ দশমিক ৫০ কোটি এবং অষ্টম দিনে ৪ দশমিক ৩৭ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।

সিনেমাটিতে অক্ষয় কুমারের পাশাপাশি আরও অভিনয় করেছেন টাবু, রাজপাল যাদব, ওয়ামিকা গাব্বি, পরেশ রাওয়াল এবং মিথিলা পালকার।

‘ভূত বাংলা’র গল্প একটি ভৌতিক বাংলোকে ঘিরে, যেখানে রহস্য ও হাস্যরসের মিশেলে এগিয়েছে কাহিনি। সাসপেন্সের সঙ্গে কমেডির এই সংমিশ্রণ দর্শকদের ভালোই টানছে। বিশেষ করে রাজপাল যাদবের উপস্থিতি ছবিতে বাড়তি বিনোদন যোগ করেছে।

সব মিলিয়ে, তুমুল প্রতিযোগিতার মাঝেও ‘ভূত বাংলা’ বক্স অফিসে নিজের অবস্থান ধরে রেখে এগিয়ে চলছে। এখন দেখার বিষয়, কত দ্রুত সিনেমাটি ১০০ কোটির ক্লাবে পৌঁছাতে পারে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প