অর্ধযুগ পর ‘রুপোর ঝলক’ নিয়ে ফিরলেন ঈশিতা

এক সময়ের জনপ্রিয় ও চির সবুজ অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা এখন অভিনয়ে অনিয়মিত। মাঝে মধ্যে তিনি গানও করতেন। প্রকাশ করেছেন একাধিক অ্যালবাম। সর্বশেষ ছয় মাস আগে ‘আমার অভিমান’ শিরোনামে একটি মৌলিক গান প্রকাশ করেছিলেন তিনি। অর্ধযুগ পর আবারও নতুন একটি গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন। এবারের গানের শিরোনাম ‘রুপোর ঝলক’।

গানটি লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জি ও ইশান মিত্র। গানটি তানিম রহমান অংশু পরিচালিত ইউটিউবে প্রকাশিত ‘নসিব’ নামে একটি ওয়েবফিল্মে ব্যবহৃত হয়েছে। এ গানটির জন্য ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন ঈশিতা।

তিনি বলেন, ‘গানটি দুবছরেরও বেশি সময় আগে গেয়েছিলাম। একই নির্মাতার একটি টেলিফিল্মে অভিনয় করেছিলাম। তখনই আমাকে গানটি শোনানো হয়। বেশ ভালো লেগে যায় তখন। আগে থেকেই আসিফ ভাইয়ের লেখনী আমার খুব পছন্দ। এ গানটির কথাও দারুণ লেগেছে। তাই গেয়ে ফেললাম। সেই সময় এটি নিয়ে বেশ পরিকল্পনা ছিল। কিন্তু মাঝে আমি পারিবারিক কাজে অনেক ব্যস্ত ছিলাম।

পরবর্তী সময়ে এই ওয়েবফিল্মে ব্যবহার করা হলো। এখানেও দারুণ মানিয়েছে গানটি। প্রকাশের পর ভালোই সাড়া পাচ্ছি। ভাবছি যেহেতু অনেক দিন বিরতির পর নতুন একটি মৌলিক গান প্রকাশ পেয়েছে। আরো কয়েকটা মৌলিক গান করা যেতেই পারে। দেখা যাক কী হয়।’

উল্লেখ্য, ঈশিতার গানের অ্যালবামের মধ্যে রয়েছে ‘রাত নিঝুম’, ‘ভুলোনা আমায়’, ‘কুলসুম’।

  • Related Posts

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (২৮ জুলাই) ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের দপ্তরে এ বৈঠক…

    Continue reading
    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত…

    Continue reading

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঠিক হয়নি, তবে প্রস্তুত নির্বাচন কমিশন: সিইসি

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    আলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    এবার কলকাতার রাজপথে গণমাধ্যমকর্মীরা

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    হোয়াইট হাউজে ট্রাম্প-জেলেনস্কি বৈঠক কাল, ড্রোন হামলায় রাশিয়ায় হতাহত ২২

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    মামদানির গ্রেফতার দাবির মধ্যেই যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত ১

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    অভিনয়ে অভিষেক হচ্ছে রোনালদোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর

    ‘তাদের জন্য আমার দুঃখ হয়’ সমালোচকদের কড়া ভাষায় আক্রমণ ইনফান্তিনোর