অর্ডার দ্বিগুণ, প্রতিমা তৈরিতে ব্যস্ত নারীরাও

দেশের অন্যান্য জেলার মতো কুড়িগ্রামেও প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। পুরুষের পাশাপা‌শি নারীদের কোমল হাতেও তৈরি হচ্ছে প্রতিমা। গতবছ‌রের তুলনায় এবছর জেলায় প্রতিমার চাহিদা বেড়ে দাঁ‌ড়িয়েছে দ্বিগুণ। ফলে প‌রিবারের নারী সদস্যরাও সংসারের কাজের পাশাপাশি প্রতিমা তৈ‌রিতে অবদান রাখ‌ছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলার ৯টি উপজেলায় এবার মোট ৫৩৩টি পূজামণ্ডপে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এরমধ্যে সদর উপজেলায় ৮২টি, রাজারহাটে ১২৮টি, উলিপুরে ১১২টি, চিলমারীতে ২৮টি, নাগেশ্বরীতে ৮১টি, ভূরুঙ্গামারীতে ২১টি, রৌমারীতে আটটি, রাজিবপুরে একটি এবং ফুলবাড়ীতে ৭৩টি।

কথা হয় রাজারহাট উপজেলার বৈদ্যের বাজার গ্রামের বেবী মালাকরের সঙ্গে। তিনি জাগো নিউজকে বলেন, ‌‘এবার জেলায় গতবারের তুলনায় দ্বিগুণ পূজা হচ্ছে। মণ্ডপগুলো রেডিমেড প্রতিমার অর্ডারও দিয়েছে। এবছর কাজের অনেক চাপ। বাধ্য হয়ে সংসারের কাজ ফেলে স্বামীকে সাহায্য করছি।’

প্রতিমা তৈরিতে মাকে সাহায্য করছিল সদর উপজেলার কাঁঠালবাড়ি বাজারের কিশোরী পূজা রানি। সে বলে, ‘প্রথমবারের মতো মায়ের সঙ্গে প্রতিমা তৈরিতে সহায়তা করছি। আগে শুধু প্রদীপ, ধূপকাঠি বা কলস বানাতাম। কিন্তু এবার প্রতিমার অলংকার, মুকুট, গায়ের রঙ দেওয়ার কাজ করছি। নিজের হাতে দেবীমূর্তি সাজাতে অন্যরকম লাগছে।’

প্রতিমা শিল্পী কালিকান্ত পাল বলেন, ‘সারাবছর আমরা মাটির হাঁড়ি-পাতিল তৈরি করে সংসার চালাই। দুর্গাপূজার সময়ই আসে বড় অর্ডার। তখনই একটু স্বস্তি মেলে। গতবার আটটা প্রতিমা বানিয়েছি, এবার অর্ডার এসেছে ১৪টির। একা হাতে সম্ভব নয়, তাই ঘরের মেয়ে-বউরা কাজে লেগে পড়েছে। তাদের সাহায্য না পেলে এত কাজ শেষ করা যেতো না।’

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কু‌ড়িগ্রাম জেলার সদস্য সচিব স্বপন কুমার সাহা জাগো নিউজকে বলেন, ‘গতবছরের তুলনায় এবার পূজার সংখ্যা বে‌শি। পূজা নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে ১৪ সদস্যের কমিটি করা হয়েছে। প্রত্যেক উপজেলা-ইউনিয়ন পর্যায়েও ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে। মণ্ডপগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে।’

  • Related Posts

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    দেশজুড়ে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় এ কর্মসূচির উদ্বোধন করা হবে। মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর…

    Continue reading
    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্তরাষ্ট্রের মুসলিম নাগরিকদের প্রতি বিদ্বেষ বাড়ছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। এরই মধ্যে মার্কিন মুসলিমদের লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষতিকর ও বিদ্বেষমূলক কনটেন্ট ব্যাপক হারে…

    Continue reading

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ১৬ মার্চ খাল খনন কর্মসূচি‌র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রে বাড়ছে ইসলামবিদ্বেষ: প্রতিবেদন

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    কিউবাকে ‘বন্ধুত্বপূর্ণভাবে দখল’ করা হতে পারে: ট্রাম্প

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ফাইনালে মিচেলকে বল ছুড়ে শাস্তি পেলেন আর্শদিপ

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ‘শাকিব খানের প্রিন্স দেখে সবার ঘুম হারাম হয়ে যাবে’

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    ৩৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    মতিঝিলে ভ্যানে ট্রাকের ধাক্কায় নিহত ২

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    খুব শিগগির ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের

    ট্রাম্পকে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার প্রস্তাব পুতিনের