অমিতাভের কাছে টাকা ধার চেয়েছিলেন রতন টাটা

ভারতের অন্যতম শীর্ষ ধনী রতন টাটা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন একমাস হয়েছে। কিন্তু তার জীবন ও কর্ম নিয়ে এখনো আলোচনা হচ্ছে। প্রয়াত এ মানুষটিকে নিয়ে একের পর এক অজানা তথ্য সামনে আনছেন তার প্রিয়জনরা। এবার সেই তালিকায় নাম লেখালেন বলিউড শাহেন শাহ অমিতাভ বচ্চন। ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে রতন টাটাকে নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানালেন অমিতাভ। এ কথা শুনে অনেকেই বিস্মিত হয়েছেন।

‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে ফারহা খান এবং বোমান ইরানির সঙ্গে আলাপচারিতার মেতে ওঠেন অমিতাভ। এক পর্যায়ে রতন টাটার কথা চলে আসে। এ প্রসঙ্গ আসতেই আবেগ তাড়িত হন অমিতাভ বচ্চন। রতন টাটার সঙ্গে জীবনের কিছু মুহূর্তের অভিজ্ঞতা যা আজও তার মনে জীবন্ত হয়ে আছে, তা সবাইকে শোনান অমিতাভ। প্রয়াত শিল্পপতির প্রতি নিজের শ্রদ্ধাও নিবেদন করেন এ অভিনেতা।

ফারহা এবং বোমানের সঙ্গে আলাপের ফাঁকে অমিতাভ বচ্চন বলেন, ‘তিনি কেমন মানুষ ছিলেন, তা বলে বোঝাতে পারব না। এমন সহজ-সরল একজন মানুষ, যা এ সময়ে বিরল’। তিনি আরও বলেন, ‘একবার আমরা একই বিমানে চড়ে লন্ডন যাচ্ছিলাম। হিথ্রো বিমাবন্দরে অবতরণ করি। যারা তাকে নিতে এসেছিলেন, তারা খুঁজে পাচ্ছিলেন না। তাই ফোন বুথে ঢোকেন যোগাযোগ করার জন্য’।

সেই ঘটনার বর্ণনা দিয়ে গিয়ে অমিতাভ বলেন, ‘আমি বাইরে দাঁড়িয়ে ছিলাম। কিছুক্ষণ পর রতন টাটা এলেন। এসে যা বললেন, তা আজও বিশ্বাস করতে পারছি না। তিনি বলেন, অমিতাভ, তোমার থেকে কিছু টাকা ধার পেতে পারি? ফোন করার মতো টাকা নেই আমার কাছে’।

অমিতাভ আরও একটি ঘটনার কথা উল্লেখ করে বলেন, “আমি এবং কিছু বন্ধু একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। অনুষ্ঠান শেষ হওয়ার পর আমার এক বন্ধুর কাছে এগিয়ে আসেন রতন টাটা বলেন, ‘আমাকে বাড়ির কাছে নামিয়ে দেবেন দয়া করে। আপনার বাড়ির ঠিক পিছনেই থাকি আমি’। বিশ্বাস করতে পারেন যে, রতন টাটার গাড়ি ছিল না?”

রতন টাটার সঙ্গে অমিতাভের প্রথম সাক্ষাৎ হয়েছিল বিমানে বসে। প্রথম দেখাতে যদিও অমিতাভকে চিনতে পারেননি রতন টাটা। গত ৯ অক্টোবর মারা যান রতন টাটা। সেদিনও সোশ্যাল মিডিয়ায় শোক জানিয়ে অমিতাভ একটি পোস্টও দিয়েছিলেন।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প