অভিবাসন আইন লঙ্ঘন, ব্রুনাইয়ে ৫ বাংলাদেশির সাজা

ব্রুনাইয়ের জাতীয় নিবন্ধন ও অভিবাসন বিভাগ পরিচালিত অভিযান কাবাত ১১৬ এবং ১২১ এর অধীনে দেশটির অভিবাসন আইনের ১৭ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় পাঁচ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দেশটির জাতীয় নিবন্ধন বিভাগের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ৩৭ বছর বয়সী ডালিমকে ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) থেকে চার মাসের কারাদণ্ড এবং তিনটি বেত্রাঘাতের শাস্তি দেয়া হয়েছে। ৩৪ বছর বয়সী তরিকুল ইসলামকে ছয় মাসের কারাদণ্ড এবং তিনটি বেত্রাঘাতের শাস্তি দেয়া হয়েছে। 

এছাড়া ৪৪ বছর বয়সী নুর ইসলামকে আট মাসের কারাদণ্ড এবং তিনটি বেত্রাঘাতের শাস্তি, ৪১ বছর বয়সী এমডি নুর নবি নামে আরেকজন বাংলাদেশিকে চার মাসের কারাদণ্ড এবং তিনটি বেত্রাঘাতের শাস্তি দেয়া হয়েছে।

উপরোক্ত সব ব্যক্তি ব্রুনাই অভিবাসন আইন, অধ্যায় ১৫(১) এর অধীনে অপরাধ করেছেন, অর্থাৎ তাদের ইমিগ্রেশন পাস মেয়াদোত্তীর্ণ হওয়ার পরে দেশে অবৈধভাবে অবস্থান করার দায়ে এই সাজা দেয়া হয়। 

এদিকে, ৩০ বছর বয়সী মোহাম্মদ রাফিকুল ইসলামকে ইমিগ্রেশন আইন, অধ্যায় ৫৫(১)(ডি) এর অধীনে অপরাধের জন্য ৩ হাজার ব্রুনাই মুদ্রা জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধে ব্যর্থ হলে তিন মাসের কারাদণ্ডের শাস্তি দেয়া হয়েছে। 

অর্থাৎ অবৈধ অভিবাসীদের আশ্রয় দেয়ার দায়ে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন।

এছাড়া, জাতীয় নিবন্ধন বিভাগ জনসাধারণের কাছ থেকে অবৈধ অভিবাসীদের সম্পর্কে কোনো তথ্য থাকলে তাদের হটলাইন ৮৭৩৪৮৮৮ বা ৮৭৫৩৮৮৮ (বান্দর সেরি বেগাওয়ান) এবং ৮৯৮৪১১১ (কুয়ালা বেলাইট)-এ সরাসরি যোগাযোগ করার আহ্বান জানিয়েছে।

  • Related Posts

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    সুস্থ, মেধাবী, সুশৃঙ্খল ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলাকে বর্তমান সরকারের প্রধানতম অগ্রাধিকার বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি ও প্রযুক্তির সমন্বিত বিকাশই বাংলাদেশের বর্তমান ও…

    Continue reading
    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    সাগরে একটি ইরানি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, এই হামলার জবাব দেওয়া হবে এবং ইরান…

    Continue reading

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    জাহাজে হামলার পর ইউক্রেনকে ইরানের কড়া হুঁশিয়ারি

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    ফ্রান্সে ভয়াবহ দাবানল, জরুরি বৈঠকে ম্যাক্রোঁ

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত ২

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন ৬ বগির সঙ্গে বাস-অটোরিকশার সংঘর্ষ, আহত ১৫

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    দুই সিরিজে ব্যর্থতার পর জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো ভারত

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    নিজের তন্বী চেহারার রহস্য জানালেন জয়া আহসান

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    ৩০ জুলাই নিউ ইয়র্কে শুরু হচ্ছে প্রথমবারের মতো নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

    মজুত কমছে মার্কিন প্রতিরক্ষার, ইরানে বড় অভিযানের পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প