অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ বাড়াল আমিরাত

সংযুক্ত আরব আমিরাতে আবারও দু’মাসের জন্য বাড়ানো হয়েছে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ। গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ৩১ অক্টোবর।

বৃহস্পতিবার সন্ধ্যায় দেশটির ফেডারেল অথরিটি এন্ড আইডেন্টিটি সিটিজেনশিপ মন্ত্রণালয় নতুন এ ঘোষণা দেয়। 

ক্ষমা প্রার্থীদের অনেকে নানা প্রতিবন্ধকতায় নির্দিষ্ট সময়ের মধ্যে বৈধ হতে না পারায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সময়সীমা বৃদ্ধির ঘোষণায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে স্বস্তি বিরাজ করছে।

১ সেপ্টেম্বর থেকে সাধারণ ক্ষমা ঘোষণার পর বাংলাদেশি অবৈধ অভিবাসীদের সেবা দিতে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের দুটি মিশন থেকে বিশেষ পদক্ষেপ নেয়া হয়েছিল। প্রবাসীরা যাতে সাধারণ ক্ষমার সুযোগ নিতে পারেন সে লক্ষ্যে মিশনের পাসপোর্ট উইং এবং লেবার উইংকে স্বয়ংক্রিয় করতে জনবলও বাড়ানো হয়েছিল। 

তবে যারা সাধারণ ক্ষমার সুযোগ নিতে ৩১ অক্টোবর পর্যন্ত পাসপোর্ট হাতে পাননি, তারা এবার নির্বিঘ্নে সুযোগটি গ্রহণ করতে পারবেন।

বাংলাদেশ কনস্যুলেট দুবাইয়ের কর্মকর্তারা জানান, ৩০ অক্টোবর পর্যন্ত সাধারণ ক্ষমার আওতায় সেবা নিয়েছেন ৫৫ হাজার ২১৬ জন অভিবাসী। এ সময় প্রবাসীরা ই-পাসপোর্ট গ্রহণ করেছেন ৪১ হাজার ৭০৭, মেশিন রিডেবল পাসপোর্ট গ্রহণ করেছেন ৬ হাজার ১০০, হাতে লিখা পাসপোর্টের মেয়াদ বৃদ্ধি করেছেন ৩ হাজার ৩০৭টি। সর্বমোট ৫১ হাজার ১৪৪ জন প্রবাসী সাধারণ ক্ষমার সুযোগ নিতে পাসপোর্ট গ্রহণ করেছেন। 

অপরদিকে ট্রাভেল পারমিট নিয়ে দেশে গেছেন ৪ হাজার ৭২ জন অবৈধ অভিবাসী।

  • Related Posts

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাময়িক সংকটকালীন সময়ে শিল্পখাত যাতে গ্যাস সংকটে না পড়ে, সেজন্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ…

    Continue reading
    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ সামনে রেখে সনদনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণের লক্ষ্য সরকারের বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তর্জাতিক…

    Continue reading

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    গ্যাস সংকট মোকাবিলায় সরকারের নতুন পরিকল্পনা

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা: প্রধানমন্ত্রী

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    যুদ্ধে আমরা জিতছি, হরমুজ আমাদের নিয়ন্ত্রণে: ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    রিপাবলিকানরা জিতলে মার্কিনিদের ১ ট্রিলিয়ন ডলার দেবেন ট্রাম্প

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ইরানের সরকার পতনের খুব কাছাকাছি: নেতানিয়াহু

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    ধরলায় ছুটছে বাইচের নৌকা, দুই পারে উৎসব

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    অভিষেকে তোরেসের হ্যাটট্রিক, প্রতিপক্ষের জালে গোলোৎসব পিএসজির

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    ‘দৃশ্যম ৩’-এর ট্রেলারে টান টান উত্তেজনা, কী ঘটবে এবার?

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    পুত্রজায়ায় বাংলাদেশিসহ ৩২৫ বিদেশি আটক

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী