অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশ, ৫১ বাংলাদেশিসহ ২৯৬ অভিবাসী আটক

থাই সীমান্ত দিয়ে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের অভিযোগে ৫১ বাংলাদেশিকে আটক করেছে দেশটির জেনারেল অপারেশন ফোর্স (জিওএফ) টেংগারা ব্রিগেড।

সোমবার (১৬ সেপ্টেম্বর) মালয়েশিয়ার দি সান ডেইলির এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত অপ টারিং ওয়াওয়সান নামে কেলান্তান রাজ্যের কোটাভারু সীমান্তে পরিচালিত অভিযানে (৮ মাসে) ৫১ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ২৯৬ জন অভিবাসীকে আটক করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) টেংগারা ব্রিগেডের কমান্ডার নিক রোজ আজহান নিক আব হামিদ এক বিবৃতিতে এ বিষয়ে বলেন, গ্রেফতারদের মধ্যে ২২৬ জন পুরুষ এবং বাকিরা নারী। যাদের বয়স ১৭ থেকে ৬০ বছরের মধ্যে। তাদের মালয়েশিয়া-থাই সীমান্তের কাছে সুঙ্গাই গোলক বরাবর একটি অবৈধ প্রবেশ পথ দিয়ে মালয়েশিয়ায় প্রবেশ করার পর আটক করা হয়।

আটকদের মধ্যে, মিয়ানমারের ২০১, বাংলাদেশের ৫১, থাইল্যান্ডের ২৪, ভারতের ৮, রোহিঙ্গা ৫, ইন্দোনেশিয়ার ৪ এবং পাকিস্তানের ৩ জন নাগরিক রয়েছেন।

নিক রোজ আজহান বলেন, একই সময়কালে আমরা দেশে অবৈধ অভিবাসীদের প্রবেশ ও ভ্রমণ পরিচালনার জন্য সন্দেহভাজন ২১ পাচারকারিকে আটক করা হয়। এর মধ্যে ১৭ জন স্থানীয়, তিনজন মিয়ানমারের এবং একজন থাইল্যান্ডের নাগরিক রয়েছেন।

আজহান বলেন, জিওএফ আটটি প্রধান অবৈধ ঘাঁটি চিহ্নিত করেছে যা প্রায়শই সিন্ডিকেট দ্বারা দেশে অবৈধ অভিবাসীদের পাচার করার জন্য ব্যবহৃত হয়।

এই অবৈধ ঘাঁটিগুলি, পাসির মাস এবং টুম্পাতে অবস্থিত। যার মধ্যে রয়েছে গেরগাজি, তানজুং, জেরাম পারদাহ ১, জেরাম ২, জেরাম ৩, লুবুক গং এবং টোক আওয়াং বেলুলাং। সাধারণত অবৈধ অভিবাসীরা শনাক্ত এড়াতে রাতে বা ভোরে নৌকায় করে দেশে প্রবেশ করে।

মালয়েশিয়ায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে জিওএফ কর্মীদের ক্রমাগত টহল এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রেখেছে বলেও জানান কমান্ডার নিক রোজ আজহান।

  • Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। নিজেদের ঘরবাড়ি…

    Continue reading
    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সংস্কারের বিষয়টিকে খুব, খুব গুরুত্বের সাথে নিচ্ছি। আমাদের এখন এমন একটি পরিস্থিতি চলছে যেখানে আস্থার ঘাটতি রয়েছে। তাই শুধু আজকের জন্য নয়, বরং আগামীকালের…

    Continue reading

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে : প্রধানমন্ত্রী

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    জাতিসংঘের সংস্কার খুব গুরুত্বের সাথে নিচ্ছি: খলিলুর রহমান

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    কানাডার মদসহ বিভিন্ন পণ্যে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    তিব্বতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, কেঁপে উঠল নেপালও

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ১৭তম বার বর্ষসেরা ফুটবলারের তালিকায় মেসি

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    ‘ধুরন্ধর’-এর লুকেই ‘প্রলয়’ শুরু রণবীরের?

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের জাতীয় নির্বাচনে বাংলাদেশি প্রার্থীদের সরব উপস্থিতি

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    রোহিঙ্গা বাংলাদেশের অন্যতম বড় সংকট: প্রধানমন্ত্রী

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প

    ইরানের বিরুদ্ধে জয় হলে তেলের দাম দ্রুত কমবে: ট্রাম্প