অবসর নিয়ে সরাসরি কথা বললেন রোনালদো

অবশেষে নীরবতা ভাঙলেন পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনি স্বীকার করেছেন, তার ফুটবল ক্যারিয়ার ধীরে ধীরে শেষের পথে, তবে এখনো প্রতিযোগিতা উপভোগ করছেন তিনি।

আল আহলির বিপক্ষে হেডে গোল করে দলের জয়ে ভূমিকা রাখেন রোনালদো। এই জয়ে শিরোপায় এক হাত ইতোমধ্যেই দিয়ে দিয়েছে আল নাসর। ৪১ বছর বয়সী এই তারকা নিজের বর্তমান ও নিকট ভবিষ্যত নিয়ে কথা বলেন।

চলতি মৌসুমে এটি রোনালদোর ২৫তম লিগ গোল এবং ক্যারিয়ারে ১৫তমবারের মতো কোনো লিগে ২৫ বা তার বেশি গোল করার কীর্তি গড়লেন তিনি। তিনি বলেন, ‘আমার ক্যারিয়ার অসাধারণ ছিল, আমি চাই এটি এমনই থাকুক।’

তিনি আরও জানান, বয়স বাড়লেও খেলা ও গোল করা এখনও উপভোগ করেন। তবে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দলীয় সাফল্য। আল নাসর এখন লিগের শীর্ষে ৮ পয়েন্টে এগিয়ে এবং ১২ মে আল হিলালের বিপক্ষে ম্যাচটি শিরোপা নির্ধারণে গুরুত্বপূর্ণ হতে পারে।

আসন্ন গ্রীষ্মে আন্তর্জাতিক টুর্নামেন্ট নিয়েও ভাবছেন রোনালদো। এটি তার শেষ ফিফা ফুটবল বিশ্বকাপ হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। পর্তুগাল তরুণ প্রজন্ম — ভিতিনহা, জোয়াও নেভেস, নুনো মেন্দেস ও ব্রুনো ফার্নান্দেসের ওপর ভরসা রাখছেন।

এছাড়া ব্যক্তিগত লক্ষ্য হিসেবে তিনি ১০০০ গোলের মাইলফলক ছোঁয়ার কথাও বলেছেন। আল আহলির বিপক্ষে গোল করে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৭০।

রোনালদোর বর্তমান চুক্তি আগামী মৌসুম শেষে শেষ হবে, যা সৌদি আরবে তার সময়ের শেষ অধ্যায় হতে পারে।

  • Related Posts

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। শনিবার (২৫ জুলাই) নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে এই পদত্যাগের…

    Continue reading
    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সেমিকন্ডাক্টর খাতকে একটি জাতীয় অগ্রাধিকারভিত্তিক খাত হিসেবে আমরা বিবেচনা করছি। সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে…

    Continue reading

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    যুক্তরাষ্ট্রে যাচ্ছেন নেতানিয়াহু ও জেলেনস্কি, একই দিনে হবে পৃথক বৈঠক!

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    মার্কিন হামলার শিকার ‘দিশা’ ট্যাংকারে ছিলেন ২৮ ভারতীয়, ২ নাবিক নিহত

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো আলোচনা নয়, সিদ্ধান্তে অনড় সিজেপি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    দুই সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    বিশ্বকাপ মাতানো গোলরক্ষক ভোজিনহার নতুন ঠিকানা চিলিয়ান ক্লাব

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা

    ৬২ বছরে প্রথম শিল্পকলায় একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা